পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর

প্রচ্ছদ » জেলা » পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর
সোমবার, ৭ এপ্রিল ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউপির চরসামাইয়া গ্রামে ও ভেলুমিয়া ইউপিতে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৬ এপ্রিল) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ৩ শিশু হলো চরসামাইয়া ইউপির ৫নম্বর ওয়ার্ডের চরসামাইয়া গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে তানজিল (৮) ও মো. কামালের মেয়ে তামান্না (১২)। অপর শিশু হলো ভেলুমিয়া ইউপির ৫নম্বর ওয়ার্ডের মো. রুবেলের ছেলে জিসান (৪)।

নিহত তামান্নার মামাত ভাই মো. হাবিবুর রহমান এবং নিহত তানজিলের চাচি সুরমা বেগম জানান, মাছের চাষ করার জন্য বাড়ির পাশের পুকুরে খাল থেকে পানি প্রবেশ করাচ্ছিল লোকজন।

মহিউদ্দিনের ছেলে তানজিল সেখানে খেলতে গিয়ে স্রোতের মুখে ডুবে যায়। তাকে বাঁচাতে গিয়ে তামান্নাও ঝাপ দিয়ে ডুবে যায়। তানজিল সাঁতার না জানলেও তামান্না সাঁতার জানতো। দুজনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তামান্না বাবা-মায়ের একমাত্র মেয়ে। তানজিলের এক বোন আছে। তাদের মৃত্যুতে উভয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত মো. জিসানের চাচা মিলন চৌধুরী জানান, তার চাচাত ভাই মো. রুবেল চৌধুরী মিরবাজারে চায়ের দোকান করে। মা ঘরে কাজে ছিল। ঘরের পাশেই পুকুর। সে পুকুর ঘাটে জিসানেরা দুই ভাই-বোন গোসল করতে যায়। ঘাট পেছলে জিসান পানিতে পড়ে গেলে বড় বোন চিৎকার করে। কিন্তু ঘরের পাশে স-মিল চালু থাকার কারণে সেই বোনের শব্দ মায়ের কানে পৌঁছায়নি। লাশ ভেসে উঠলে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) শংকর তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পরিবারগুলোর পক্ষ থেকে অভিযোগ পাইনি। থানায় অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১:১৫:৪৯   ৩২৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ হবে না: ভোলায় গোলাম পরওয়ার
লালমোহনে অরক্ষিত বেড়িবাঁধে আতঙ্ক
বোরহানউদ্দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্রাজিল সমর্থকের মৃত্যু, আহত ১
জলবায়ু মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই: ভোলা জেলা প্রশাসক
ভোলার উপকূলে ১ কোটি বৃক্ষ রোপন করা হবে: গোলাম নবী আলমগীর
চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
মিতু হত্যা নয়, আত্মহত্যা দাবি স্বামীর স্বজনদের, সুষ্ঠু তদন্তের আহ্বানে সংবাদ সম্মেলন
মধ্যরাতে খুলছে বঙ্গোপসাগর
চার বছরেও আধুনিকায়ন হয়নি ভোলার ইলিশা ঘাট, চরম দুর্ভোগে যাত্রীরা



আর্কাইভ