ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র, বোমা-মাদকসহ আটক-৫

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র, বোমা-মাদকসহ আটক-৫
শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র, বোমা ও মাদকসহ ৫ ডাকাতকে আটক করেছে। শুক্রবার (৪ এপ্রিল) মধ্যরাতে ভেদুরিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আককৃতরা হলেন, মোঃ জাহাঙ্গীর (৬৫), মোঃ মঞ্জু (৩৫), মোঃ জিয়া (৩০), আব্দুল আব্বাস (৩০) এবং মোঃ সেলিম (২৬)। এরা সকলেই ভোলা জেলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের বাসিন্দা।

উদ্ধার করা হয়েছে, ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাত বোমা, ৫৬৯ পিস ইয়াবা এবং নগদ ৪৪,৫১০টাকা।

কোস্টগার্ডের অপারেশন অফিসার লে. রিফাত আহমেদ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত ০২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার ভেদুরিয়া ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ০৫জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটককৃত ব্যক্তিদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। সকল আলামতসহ আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে।

বাংলাদেশ সময়: ১৭:২৪:২৪   ৪৯০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


অ্যাকাউন্ট থেকে বেতনের টাকা উধাও: দৌলতখানে রূপালী ব্যাংক গ্রাহক বিপাকে
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
দৌলতখানে মোবাইল কোর্টে জরিমানা
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
সড়ক দুর্ঘটনাকে মারামারি বলে চালিয়ে দিয়ে প্রতিবেশীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি
ভোলায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা
লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, আহত-৩
ভোলায় চাদাঁর দাবিতে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে বৃদ্ধকে নির্যাতনের অভিযোগ
চরফ্যাশনে প্রবাসীসহ ৪০ পরিবারের জমি দখল চেষ্টার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন
বোরহানউদ্দিনে অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন গ্রেফতার



আর্কাইভ