বোরহানউদ্দিনের টবগী ইউনিয়নে ঈদ ভিজিএফ চাল বিতরণ

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » বোরহানউদ্দিনের টবগী ইউনিয়নে ঈদ ভিজিএফ চাল বিতরণ
সোমবার, ২৪ মার্চ ২০২৫



---

এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন পরিষদে অসহায়, হতদরিদ্র, দিন মজুর, দুস্থদের মাঝে ঈদ ভিজিএফ চাল বিতরন করা হয়। রবিবার (২৩ মার্চ) সকালে টবগী ইউনিয়ন পরিষদে অসহায়, হতদরিদ্র, দিনমজুর, দুস্থ ১৩৫০ মাঝে ১০ কেজি করে ঈদ ভিজিএফ চাল সুষ্ঠভাবে বিতরণ করা হয়েছে।

ঈদকে সামনে রেখে ড. মোহাম্মদ ইউনুস সরকারের ঈদ উপহারসরুপ চাল পেয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে, আংকুরা বেগম বলেন, আমার স্বামী অনেক আগে মারা যান, ছেলেরা দিলে খাই না দিলে চাই, আজ জসিম চেয়ারম্যান আমাগোরে চাল দিছে এতে ঈদ পর্যন্ত আর কোন চিন্তা থাকবে না। আল্লাহ বাবাকে বাচাইয়া রাঁখুক।

দুলাল জানান, চাল ১০ কেজি খুবই কম হলেও এ সময় আমাদের খুবই উপকার হয়েছে।

চাল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৭নং টবগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন হাওলাদার, ট্যাগ অফিসার উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আকতারুল ইসলাম, টবগী ইউনিয়ন পরিষদ সচিব মোঃ হাসান, ইউনিয়ন পরিষদ সকল সদস্যবৃন্দ, সুশীল সমাজ, গন্যমান্যরা।

বাংলাদেশ সময়: ০:৩৮:০৮   ৩১৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


বোরহানউদ্দিনের অলিগলিতে ভুয়া ডেন্টিস্টদের দৌরাত্ম্য, বিপাকে মানুষ
বোরহানউদ্দিনে স্ত্রীর জমি দখলের চেষ্টা, স্বামীর নির্যাতনে চার হাত-পা ভাঙার অভিযোগ
বোরহানউদ্দিনে প্রবীণ শিক্ষককে চুরির অপবাদ ও বর্বরোচিত হামলা
বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
বাণিজ্য মেলায় প্রাণঘাতী ‘স্মোকিং বিস্কুট’ বিনোদনের আড়ালে চরম স্বাস্থ্যঝুঁকি
বোরহানউদ্দিনে ‘পার্টনার’ প্রকল্পের ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত‎
ভোলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিকের পরিবারের ওপর ফের হামলার অভিযোগ
বোরহানউদ্দিনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ
ভোলা টেকনিক্যাল স্কুলের শিক্ষক বাপ্পীর বিরুদ্ধে যৌতুকের দাবিতে গৃহবধূকে বর্বর নির্যাতনের অভিযোগ, ৯৯৯-এ ফোন দিয়ে উদ্ধার
কাচিয়া ইউনিয়নে ইউপি সদস্য প্রার্থী ঘোষণার পর বসতবাড়িতে হামলা ও ভাংচুর আহত ১২



আর্কাইভ