দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে দৌলতখানে জামায়াতের বিক্ষোভ মিছিল

প্রচ্ছদ » দৌলতখান » দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে দৌলতখানে জামায়াতের বিক্ষোভ মিছিল
রবিবার, ২৩ মার্চ ২০২৫



---

দৌলতখানে প্রতিনিধি ॥

পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে রমজানকে স্বাগত জানিয়ে, রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যে সহনশীল রাখার দাবিতে ভোলার দৌলতখানে উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে দৌলতখান জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিলটি দৌলতখান পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দৌলতখান বাজারের দক্ষিণ মাথা সেলিম চত্বরে রমজানের পবিত্রতা রক্ষার্থে বিভিন্ন দাবি তুলে ধরেন উপজেলা আমির হাসান তারেক হাওলাদার।

উপজেলা আমির বলেন, পবিত্র মাহে রমজান তাক্বওয়া ও আত্মশুদ্ধির মাস। ইসলামে এ মাসের গুরুত্ব ও মহত্ব অনেক। তিনি রমজানের পবিত্রতা রক্ষার্থে সকল মুসলমানকে অন্যায়-অবিচার, অশ্লীলতা ও বেহায়াপনা থেকে বিরত থাকার উদাত্ত আহ্বান জানান। এসময় তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি রমজান মাসে উপলক্ষে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার জোর দাবী জানান।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা মজলিসে শূরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা ওলিউল্লাহ কবির, উপজেলা আমির হাসান তারেক হাওলাদার, উপজেলা সেক্রেটারি মাওলানা আশরাফ উদ্দিন ফারুক, উপজেলা তারবিয়াত স¤পাদক মাওলানা জামাল উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের শূরা সদস্য মো. আবুল কালাম আজাদ, পৌরসভা আমির প্রভাষক গোলাম মাওলাসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১:১২:৫৯   ৩৭৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

দৌলতখান’র আরও খবর


লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন: বিদ্যুৎ অফিস ঘেরাও, ১৫দিনের আল্টিমেটাম
দৌলতখানে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
দৌলতখানে জুলাই শহীদ রিয়াজের পরিবারকে জামায়াতের ঈদ উপহার
৪ বছর ধরে বিদ্যুৎ নেই দৌলতখানের মদনপুরে
দৌলতখানে দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি ও শুদ্ধাচার চর্চায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ভোলায় দেশীয় সাংস্কৃতিক সংসদের দায়িত্বশীল সমাবেশ
দৌলতখানে ৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
দৌলতখানে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের ‘স্টপ দ্য স্টিগমা ২.০’ প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং
দৌলতখানের বিচ্ছিন্ন চর থেকে আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি উদ্ধার



আর্কাইভ