ইসলামী আন্দোলন কাচিয়া ইউনিয়ন শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » ইসলামী আন্দোলন কাচিয়া ইউনিয়ন শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত
রবিবার, ২৩ মার্চ ২০২৫



---

বোরহানউদ্দিন প্রতিনিধি ॥

ইসলামী আন্দোলন বাংলাদেশ ০৪নং কাচিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হযেছে। ২২ মার্চ (শনিবার) কুঞ্জেরহাট ডিটিএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের বোরহানউদ্দিন শাখার সভাপতি মাওলানা ইসমাইল হোসেন গাজী। সবাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন কাচিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মুফতি ইব্রাহিম।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা সফিউল্যাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বোরহানউদ্দিন উপজেলার সভাপতি মুফতি আমিনুল ইসলাম সুলতানী, মুফতি শামসুদ্দীন, ইসলামী আন্দোলন বোরহানউদ্দিন শাখার সাংগঠনিক স¤পাদক এম.এম আমানুল্লাহ, সাংবাদিক ডা. গাজী তাহের লিটন।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মুফতি আব্দুস সহিদ। পবিত্র কোরআন তেলোয়াত করেন হাফেজ মোঃ রবিউল।

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ, সমর্থক, আলেম, ওলামা, মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণে মাহফিল প্রাঙ্গন ছিলো পরিপূর্ণ।

অতঃপর মুসলিম উম্মাহ ও ফিলিস্তিনবাসীর জন্য দোয়া মোনাজাতের পর উপস্থিত সকলের মাঝে ইফতারী বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১:১২:২২   ২০৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


শাকসু নির্বাচন বানচালের প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ মিছিল
বাপেক্স এর উদ্যোগে অনুসন্ধান কুপ খনন প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরুপনের বিষয়ে মতবিনিময় সভা
বোরহানউদ্দিনের চাচড়ায় জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ
বোরহানউদ্দিনে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টায় প্রবাসী গ্রেপ্তার
বোরহানউদ্দিনে নির্বাচন উপলক্ষ্যে অংশীজনের সমন্বয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেলেন অপহৃত ৪ জেলে
কুঞ্জেরহাট জাবালে নূর মডেল মাদরাসার ছাত্রী বরিশাল বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেবে
ভোলা-০২ ও ০৩ আসন: বিএনপির দুই হেভিওয়েট প্রার্থীর চেয়ে স্ত্রীদের আয় ও সম্পদ বেশি
৯৫০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক
বোরহানউদ্দিনে আনসার বাহিনীর মেডিকেল ক্যাম্প ও কম্বল বিতরণ



আর্কাইভ