গাজায় ইজরাইলী গণহত্যার বিরুদ্ধে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিবাদ বিক্ষোভ

প্রচ্ছদ » ভোলা সদর » গাজায় ইজরাইলী গণহত্যার বিরুদ্ধে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিবাদ বিক্ষোভ
শনিবার, ২২ মার্চ ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর ভোলা সদর থানায় উদ্যোগে গাজায় ইজরাইলী গণহত্যার বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেছেন, ফিলিস্তিন ও গাজায় বছরের পর বছর ধরে যে অমানবিক নির্মমতা চলছে তা মানবতার জন্য এক কলঙ্কময় অধ্যায়। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান এই হামলায় ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। গত দুইদিনে এক হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে যার বেশিরভাগই শিশু ও নারী। এই দৃশ্য সহ্য করা যায় না। তাই এই হত্যাকান্ড বন্ধ করতেই হবে। সেজন্য জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি ও আরব লীগসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুততার সাথে জরুরী ব্যবস্থা নিতে হবে।

শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা ভোলা খলিফা মসজিদ চত্বরে “গাজায় নজিরবিহীন ইসরায়েলী হামলা ও ভারতে মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা সদর থানা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ভোলা সদর থানা শাখার সভাপতি মুহাম্মাদ হোসাইন আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাকিবুল ইসলাম বাপ্পী এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সূরা সদস্য মুহাম্মাদ আবু জাফর, ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মাদ মাহমুদুল হাসান, সহ-সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ বাহারী, দাওয়া স¤পাদক হোসাইন আহমাদ শাহীন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ এমদাদুল্লাহ সালেহী সহ রাখেন প্রমুখ।

বিক্ষোভ মিছিলে বক্তার বক্তব্যে বলেন, ইউরোপে, আমেরিকায় ও ইজরাইলে কি কোন বিবেকবান মানুষ নাই? মুসলিম রাষ্ট্র প্রধানগণ কি সব অন্ধ ও বধির? নিস্পাপ শিশুদের এমন নির্মম মৃত্যু ও গণহত্যার পরেও কি ইজরাইলকে থামানোর মতো কেউ নাই বিশ্বে? তাহলে এই সভ্যতা, এতো এতো সংস্থার কি দরকার? যুদ্ধ বিরতি লঙ্ঘণ করে ইজরাইল একতরফা মুসলমানের রক্তের নেশায় মেতে উঠেছে। ইজরাইলের এই বর্বরতা সম্মিলিকভাবে রুখে দিতে হবে।

বক্তব্য আরো বলেন, ইজরাইলী বর্বরতা বন্ধে বাংলাদেশ সরকারকে কার্যকরী উদ্যোগ নিতে হবে। জাতিসংঘসহ বাংলাদেশ যেসব আন্তর্জাতিক সংস্থার সদস্য, সবগুলোতে এই গণহত্যা বন্ধে জরুরী মিটিং আহবান করে প্রস্তাব পেশ করতে হবে। আমাদের যতটুকু সামর্থ আছে, সেটা নিয়েই জরুরী পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ইতিহাস আমাদের ক্ষমা করবে না।

নেতৃবৃন্দ বলেন, ভারতে উগ্রবাদী কসাই মোদির নির্দেশে হোলি উৎসবের নামে নির্বিচারে মুসলমানদের উপর জুলুম নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে। মুসলমানদের বাড়ী-ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। মসজিদ বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে চরম মানবাধিকার লঙ্ঘন করছে। প্রতিবাদ করায় অনেক মুসলমানকে পিটিয়ে হত্যা করে মোদি সরকার মুসলমানদের রক্তের নেশায় মেতে উঠে। ভারত সরকার যদি মুসলমানদের উপর জুলুম নির্যাতন বন্ধ না করে তাহলে বিশ্বব্যাপী ভারতের পণ্যবর্জন এবং প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলা হবে। ভারত তাদের কর্মকান্ডে প্রমাণ করেছে তারা অসভ্য ও বর্বর জাতি।

খলিফা পট্রি মসজিদ চত্বর থেকে একটি বিরাট মিছিল বাংলা স্কুল মোর দিয়ে পৌর ভবন সামনে দিয়ে ভোলা নতুন বাজার এসে ইসলাম ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর নেতৃবৃন্দ বক্তব্য শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১:৫১:১৪   ২৬৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলা সদর আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু
ভোলা ও চরফ্যাশনে বিএনপি ও ইসলামি আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান
ভোলায় প্রতীক পেলেন ২৪ প্রার্থী, আচরণবিধি মানতে ডিসির কঠোর নির্দেশনা
ভোলায় তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা
ভোলায় ঘুমন্ত স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী
উপকূলে কমেছে পরিযায়ী পাখির আশ্রয়স্থল
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এর ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভোলায় ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন
ভোলার মেঘনায় ডাকাত আতঙ্ক, মুক্তিপণ-হামলার ভয়ে নদী ছাড়ছেন জেলেরা
লোনের টাকায় মাথা গুজার ঠাই পুড়ে ছাই



আর্কাইভ