বাথরুমে ডেকে নিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ

প্রচ্ছদ » অপরাধ » বাথরুমে ডেকে নিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ
শনিবার, ২২ মার্চ ২০২৫



লালমোহন প্রতিনিধি ॥

ভোলার লালমোহনে নানা বাড়ির প্রতিবেশীর বাথরুমে ডেকে নিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে পঞ্চাশোর্ধ এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার বিকালে লালমোহন সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চেয়ারম্যান বাজার সংলগ্ন লাঠিয়াল বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় কয়েকজন ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে সংবাদ পেয়ে রাতে লালমোহন থানা পুলিশ ঘটনার শিকার শিশুকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ ঘটনায় শিশুটির বড় মা (নানির মা) বাদী হয়ে লালমোহন থানায় মামলা করেছেন।

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, ভিকটিম শিশুটিকে উদ্ধার করে বুধবার সকালে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দির জন্য ভোলা সদরে পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত আব্দুল মান্নান পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালমোহন সদর ইউনিয়নের চেয়ারম্যান বাজারের কাছে লাঠিয়াল বাড়িতে নানা বাড়িতে থাকতো শিশু। এখানে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করত। তার বাবার বাড়ি চরফ্যাশনে। শিশুটির দিকে নজর পরে নানা বাড়ির পাশের প্রতিবেশী আব্দুল মান্নান ওরফে মনুর। মঙ্গলবার বিকাল ৪টার দিকে শিশুটিকে ফুসলিয়ে প্রতিবেশী মনোয়ারের ঘরের বাথরুমে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। ঘটনার পর শিশুটি নানা বাড়ির লোকজনকে জানালে তারা স্থানীয় কয়েকজনকে জানান।

বাংলাদেশ সময়: ১:৪৮:১৬   ২৩২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ডেঞ্জার জোনে ১৫ মার্চ থেকে সি-সার্ভেবিহীন নৌযান চলাচল বন্ধ
আওয়ামী লীগ নেতার নির্দেশে সরকারি মালামাল চুরি, তিন শিশুসহ আটক ৫
৩ দিন পর সেপটিক ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার, প্রবাসীর স্ত্রী পলাতক
বোরহানউদ্দিনে গাঁজাসহ একজন আটক
বোরহানউদ্দিনে স্বাক্ষরের জন্য তিন দিন ঘোরাঘুরি, কাজ সম্পন্ন করতে না পেরে ভোগান্তিতে সাংবাদিক
সরকারি ভ্যাকসিন বাণিজ্যে পকেট ভারী করছেন কর্মকর্তারা
ভোলায় রহস্যজনক এক নারীর মৃত্যু ॥ স্বজনের দাবী হত্যা
ভোলায় পূর্ব বিরোধের জেরে গৃহবধূকে কুপিয়ে জখম, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ
লালমোহনে জ্বালানি তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ১০ হাজার
চাঁদা না দেওয়ায় যুবদলের কার্যালয়ে যুবলীগের হামলার অভিযোগ



আর্কাইভ