দৌলতখানে সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু

প্রচ্ছদ » জেলা » দৌলতখানে সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু
বুধবার, ১৯ মার্চ ২০২৫



---

দৌলতখান প্রতিনিধি ॥

দৌলতখানে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল তাজা দুটি প্রাণ। একজন মাদ্রাসার সুপার ও অন্যজন ছোট্ট শিশু। সকলের প্রিয় “মধ্য জয়নগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার” সুপার মাওলানা আব্দুস সাত্তার ১৮মার্চে ঘটনাস্থলের নিকটবর্তী একটি সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় একটি নির্বোধ প্রানি হঠাৎ করে রাস্তায় চলে আসলে চলমান মোটরসাইকেলের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে এবং মাওলানা সাহেব গুরুতরভাবে আহত প্রাপ্ত হন, পরবর্তীতে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় সাময়িক চিকিৎসা দিয়ে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হলে গত রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

এদিকে বুধবার সকালে তাহিয়া মনি নামের সাড়ে তিন বছরের মেয়েটি অটো রিকশার সাথে এক্সিডেন্ট হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তাহিয়া মনিও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে। একজন শিক্ষকের কথা, নিজের স্কুলে ভর্তির বয়স হয়নি তো কি হয়েছে? বড় ভাই তালহার সাথে স্কুলে আসতো আমরা প্রায়ই দুষ্টুমি করতাম আর এই কোমলমতি শিশুটির মৃত্যুর খবর তার পরিবারের মতো আমাদেরকেও ব্যতীত করছে। আল্লাহ তায়ালা পরিবারকে ধৈর্যধারণ করার তৌফিক দান করুণ। উল্লেখ্য দূর্ঘটনা জনিত উভয় মৃত্যুর জন্য এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

দৌলতখান থানার ওসি মোঃ জিল্লুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন আলেম ও শিশু সড়ক দুর্ঘটনায় মারা গেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৩৪   ৩৬৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


কুকরি-মুকরি চরে ছুটছেন পর্যটক, উপকূলের অর্থনীতিতে পরিবর্তন
৯৫ দিন পর মুক্তি পেলেন ভারতের কারাগারে থাকা ভোলার ১৯ জেলে
ভোলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়শনের নির্বাচন অনুষ্ঠিত
ভোলায় এনসিপির নবগঠিত কমিটি স্থগিতের দাবি
ভোলায় পাকহানাদার মুক্ত দিবস পালিত
নিজাম-হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের জেনারেল বিভাগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
ভোলা সদর উপজেলা বিএনপি কমিটির কার্যক্রম স্থগিতাদেশ প্রত্যাহার
ভোলায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটিতে আহবায়ক কিরন ও সদস্য সচিব আমিন খান
নদী ভাঙনে সবই বিলীন সিরাজের
ভোলায় ৮ দফা দাবিতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন



আর্কাইভ