
এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥
ভোলার বোরহানউদ্দিন বড় মানিকা ইউনিয়নে গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষকে পিটিয়ে আহত করার অভিযোগ আলম গংদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে আবু কালাম (৫৬) নামের এক ব্যক্তি অভিযোগ করে বলেন, সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্বপরিকল্পনা অনুযায়ী আমার বড় ভাই মোঃ আলম (৭০), ইসমাইল (৪৫), আলাউদ্দিন (৩৫)সহ ১০-১২জন আমার ওপর হামলা করে। তিনি আরো বলেন, আমার মা মারা যাওয়ার পূর্বে মসজিদে জমি দান করেন কিন্ত ভাইয়েরা জমি দানে ইচ্ছুক ছিল না তাই আমার ওপর হামলার করে।
তিনি বলেন, আজ আমার ফসলি জমিতে আমার বড় ভাই আলম (৭০) গরু বাদে, আমি বাধা দিলে আমার ওপর অতর্কিত হামলা করে এমনকি আমার মেয়ে আমাকে বাঁচাতে আসলে তাকেও শ্লীলতাহানি চেষ্টা করে।
এদিকে ডাক চিৎকার ও চেচামেচির খবর শুনে আবুল কালামের ভাতিজা হাবিব এসে ছাড়াতে আসলে তাকেও নৃশংস হামলা করে।
আবুল কালামের মেয়ে মোসাঃ রুমা বেগম অভিযোগ করে বলেন, আমার বাবাকে বাঁচাতে আমি এগিয়ে আসলে আমার উপরও হামলা করে এবং আমার ইজ্জত হানির চেষ্টা করে আমি এর উপযুক্ত বিচার চাই।
আহত আবুল কালাম বর্তমানে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
কর্তব্যরত চিকিৎসক বলেন, আহত হয়ে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হন আবুল কালাম। তার বুকে প্রচন্ড আঘাত ও শরীরে ব্যাপক আঘাতের চিহ্ন দেখা গিয়েছে।
অন্যদিকে অভিযুক্ত ইসমাইলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ২ ভাইয়ের সাথে হাতাহাতি চলতেছিল আমি ওইখানে যাই মিমাংসার চেষ্টা করি।
এ বিষয় বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২৩:১৪:১৫ ২০৪ বার পঠিত