
আল আমিন ॥
ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় রতনপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হায়দার আলী লেলিন।
শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও জেলা কমিটির নির্বাহী সদস্য একে এম নুর হোসেন হাওলাদারের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, ভোলা সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হাদিস মেম্বার, সদর উপজেলা যুবদল নেতা ইয়াসির আরাফাত সোহাগ, ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা জাফর পন্ডিত, মো. যুবরাজসহ প্রমূখ।
এ সময় জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন। এছাড়াও ইফতার মাহফিলে শিবপুর ইউনিয়নের বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৫ শতাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বাংলাদেশ সময়: ২৩:১৬:৪৪ ২৪১ বার পঠিত