তজুমদ্দিনে ব্যবসায়ীকে কুপিয়ে জখম ॥ হাসপাতালে ভর্তি

প্রচ্ছদ » অপরাধ » তজুমদ্দিনে ব্যবসায়ীকে কুপিয়ে জখম ॥ হাসপাতালে ভর্তি
সোমবার, ১৭ মার্চ ২০২৫



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

ভোলার তজুমদ্দিনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যবসায়ী বর্তমানে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আহত সুত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় বাংলাবাজারের দক্ষিণ পাশে খালের ওপর একটি সাকো ভাঙ্গাকে কেন্দ্র করে রুবেল ও ভূট্টো গ্রুপের মধ্যে উত্তেজনা হয়। পরে রাত সাড়ে ৭টার দিকে ভট্টো বাংলাবাজারে গেলে রুবেল গ্রুপের সিরাজ ও আলাউদ্দিন ভূট্টোর উপর হামলা চালায়। হামলার এক পর্যায়ে ভুট্টো আক্তার ডাক্তারের ফার্মিসীতে আশ্রয় নিলে বাজারে অন্য ব্যবসায়ী বাচ্চু তাকে মারপিট করতে বাঁধা দেয়। এ ঘটনায় রুবেল গ্রুপ ক্ষিপ্ত হয়ে রাত সাড়ে ৯টায় বাচ্চু দোকান বন্ধ করে বাসায় যাওয়ার সময় রুবেলের নেতৃত্বে রিপন, সোহাগ, ইউসুফ, সিরাজ ও আলাউদ্দিন দেশীয় অস্ত্র ও হকি স্টিক দিয়ে বাচ্চুকে (৩৬) বেধড়ক মারপিট করে এবং কুপিয়ে জখম করে। এ সময় বাচ্চু কাছে থাকা নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। পওে বাচ্চুর ডাকচিৎকারের পাশ^বর্তী লোকজন আসলে হামলাকারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানতে চাইলে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মো: মহব্বত আলী খাঁন বলেন, মারামারির ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:১৫:২৮   ২৪৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় আলোচিত সেই ধর্ষণের ঘটনার ৬ দিন পর এক আসামী গ্রেফতার, মূল আসামীরা অধরা জনমনে ক্ষোভ
বোরহানউদ্দিনের চাচড়ায় জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ
ভোলায় ঘুমন্ত স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী
বোরহানউদ্দিনে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টায় প্রবাসী গ্রেপ্তার
চরফ্যাশনে পেট্রোল পাম্পকে এক লাখ টাকা জরিমানা, অবৈধ কয়লার কারখানা ধ্বংস
ভোলার সম্ভাবনা কবে কাজে লাগবে
মনপুরায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মনপুরায় প্রেমিককে বেঁধে রেখে, প্রেমিকাকে রাতভর ধর্ষণ স্থানীয় দুই নেতার
লালমোহনে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
লালমোহনে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ: স্বামী পলাতক



আর্কাইভ