মদনপুরে জামাল উদ্দিনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

প্রচ্ছদ » ভোলা সদর » মদনপুরে জামাল উদ্দিনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
সোমবার, ১৭ মার্চ ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ শ্রমিক পার্টি (বিজেপি) ভোলা জেলা শাখার সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন (চকেট) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকেলে ভোলার বিছিন্ন ইউনিয়ন মদনপুরের পাঠওয়ারী বাজার জামে মসজিদ প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আব্দুল খালেক মেম্বার, কাজল চৌধুরী, আলাউদ্দিন মাল, ছাত্রনেতা ফিরোজ মাহামুদ মহিন,লোকমান মিঝি, ছাত্রনেতা ইয়ামিন হাওলাদার, কাসেম মাঝি, সাদ্দাম মাল, কালিমুল্লাহ মালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় মদনপুর ইউনিয়নের পাঁচ শতাধিক মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহন করেন। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন মসজিদে তার উদ্যোগে ইফতার আয়োজন করা হয়।

সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা এবং বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন পাঠওয়ারী বাজার জামে মসজিদের ইমাম মাওলানা জাহিদুর ইসলাম।

বাংলাদেশ সময়: ১২:৫৯:৪৯   ২১০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা-মারধর, আহত-৫
ভোলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে পুলিশের বিশেষ নিরাপত্তা বৈঠক
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় সাংবাদিকের বাসায় ফের চুরি: আলমারি-ওয়ারড্রব ভেঙে সাড়ে ৩ ভরি স্বর্ণ, নগদ ২২ হাজার টাকা ও মোবাইল চুরি
রাজাপুরে মানববন্ধন: ‘রাত হলেই রুবেল জানালা দিয়ে আমগো ঘরে উঁকি মারে’
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
ভোলা পৌরসভায় ৪১ লাখ টাকা অনিয়মের অভিযোগ, ডেঙ্গু আতঙ্কে পৌরবাসী
ভোলায় বাধ্যতামূলক মধ্যস্থতায় নতুন দৃষ্টান্ত
ভোলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষাশিবির ও সমাবেশ: শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ন্যায়ভিত্তিক শ্রমব্যবস্থার ওপর গুরুত্ব
ভোলা কেন্দ্রীয় কবরস্থানের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া অনুষ্ঠিত



আর্কাইভ