চরসামাইয়া ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

প্রচ্ছদ » জেলা » চরসামাইয়া ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
শনিবার, ১৫ মার্চ ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা সদর উপজেলা চরসামাইয়া ইউনিয়ন ৫,৬ ও ৭নং ওয়ার্ডের বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৫ মার্চ) বিকেলে ইউনিয়নের শান্তির হাট বাজার সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে গোলাম নবী আলমগীর বলেন, দেশ ও দলের বৃহত্তর স্বার্থে ঐক্যের কোনো বিকল্প নেই। নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, বিএনপি’তে কোন চাঁদাবাজ ও ভূমিদস্যুদের ঠাঁই হবে না।

এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, জিয়া পরিষদের আহ্বায়ক মোঃ নুরনবী তালুকদার,জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, সদর উপজেলা সদস্য সচিব আব্দুর কাদের বিপ্লব, চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুদ্দিন মাতাব্বার, সাধারণ সম্পাদক মুছা কালিমুল্লাহ হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি কবির মুন্সি, সিনিয়র যুগ্ম সাধারণ স¤পাদক রেদোয়ান সবুজ, সাংগঠনিক সম্পাদক রাজ্জাক মেম্বার।

এসময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদল নেতা ও ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক স¤পাদক মো. আকতার হোসেন, ইউনিয়ন যুবদল নেতা মো. নোমান, মো. জসিম, মো. দীপু, মো. ইসমাইল, মো. গোলাম কিবরিয়া, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি শরীফ মাহমুদ, সিনিয়র সহ সভাপতি সোহরাব হাওলাদার, সিনিয়র যুগ্ম সাধারণ স¤পাদক মো. মানসুর মোল্লা, ইউনিয়ন কৃষক দল সভাপতি ইয়াছিন শনি, সাধারণ স¤পাদক শামীম নবাব, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নূরে আলম, সাধারণ স¤পাদক মাহাবুব পালোয়ান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রাসেল, সাধারণ স¤পাদক ফয়েজুল হক, সিনিয়র সহ সভাপতি হাবিব নবাবসহ ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ইফতার ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং

সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু, জিয়াউর রহমানের ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠনক মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন শান্তির হাট বাজার জামে মসজিদের খতিব মুফতি ইমরান হোসেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৫৩   ৩০০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভারত আমাদের গোলাম হিসেবে রাখতে চায়: মেজর অব: হাফিজ
ওয়াজ মাহফিলে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের
ভোলা সদর আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু
বাপেক্স এর উদ্যোগে অনুসন্ধান কুপ খনন প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরুপনের বিষয়ে মতবিনিময় সভা
ভোলা ও চরফ্যাশনে বিএনপি ও ইসলামি আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান
ভোলায় প্রতীক পেলেন ২৪ প্রার্থী, আচরণবিধি মানতে ডিসির কঠোর নির্দেশনা
ভোলায় ঘুমন্ত স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী
উপকূলে কমেছে পরিযায়ী পাখির আশ্রয়স্থল
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এর ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভোলায় ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন



আর্কাইভ