
আল আমিন ॥
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ভোলা জেলা উত্তর এর উদ্যোগে ‘তাকওয়া অর্জনে মাহে রমযানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। শনিবার (১৫ মার্চ) বিকাল তিনটায়, “জেলা পরিষদ হল রুম মিলনায়তনে” বাংলাদেশ খেলাফত যুব মজলিস ভোলা জেলা উত্তর এর উদ্যোগে ‘তাকওয়া অর্জনে মাহে রমযানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মাওলানা সাখাওয়াতুল্লাহ আমীনের সভাপতিত্বে ও প্রকাশনা সম্পাদক মুফতি নাঈম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা মাকসুদ, সহসভাপতি মহিউদ্দিন জাবের, সাধারণ সম্পাদক মাওলানা বেলাল, সহসাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সালাম, সমাজ কল্যান সম্পাদক মাওলানা আলি আকবর, যুব মজলিস’র সহসভাপতি মুফতি তরিকুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা রিয়াজ মাহমুদ, বাইতুল মাল সম্পাদক মাওলানা ইউনুস, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আসাদুল্লাহ, অফিস সম্পাদক মাওলানা মাকসুদ, ছাত্র মজলিসের বাইতুল মাল সম্পাদক জোবায়েরুল হক প্রমুখ।
সম্মানিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, দারুল উলূম আজিজিয়া মাদ্রাসা আলিনগরের পরিচালক মাওলানা তৈয়বুর রহমান কাসেমী, বাসটার্মিনাল আশ্রাফুল উলূম মাদ্রাসার পরিচালক মাওলানা কামালুদ্দীন, ইসলামি ছাত্র শিবির ভোলা জেলা উত্তর এর সভাপতি আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাকসুদ বলেছেন, স্বৈরাচারী সরকার দেশকে ধ্বংস করার চেষ্টা করেছে কিন্তু আল্লাহ তায়ালা তাদেরকেই ধ্বংস করে দিয়েছেন। আগামীতেও যাঁরা তাদের পথে হাঁটবে তাদেরও এই করুণ পরিণতি ভোগ করতে হবে।
সভাপতির বক্তব্যে মাওলানা সাখাওয়াত আমিন, দ্বীন ইসলামকে সর্বত্র কায়েম এর উপর গুরুত্বারোপ করে বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরেও আজ আমরা স্বাধীন নয়। আজও আমার বোন আছিয়াকে ধর্ষিতা হতে হয়। যা মুসলমান হিসেবে আমাদের দেশের জন্য লজ্জাজনক।
তাই দেশে ইসলামি খেলাফত কায়েম এর বিকল্প নেই। তবে ইসলাম কায়েম এর পদক্ষেপ হিসেবে সর্বপ্রথম আমাদেরকে ব্যক্তিগত জীবনে ও পারিবারিক জীবনে ইসলামি অনুশাসন অবশ্যই মেনে চলতে হবে।
সদ্য মৃত যুব মজলিশ এর সাংগঠনিক স¤পাদক হাফেজ বেলাল রাহ. এর স্মৃতি চারণ করে তার জন্য দুআ করেন ও তাঁর এতিম শিশুদের দেখবাল এর দায়িত্ব গ্রহণের ঘোষণা দিয়ে বক্তব্য শেষ করেন।
বাংলাদেশ সময়: ২৩:৩১:৩৬ ২৮৪ বার পঠিত