বোরহানউদ্দিনে বাজার মনিটরিং, ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রচ্ছদ » অর্থনীতি » বোরহানউদ্দিনে বাজার মনিটরিং, ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫



---

তানজিল হোসেন ॥

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয় কর্তৃক ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকার-হাট ও খায়েরহাট রাস্তার মাথা এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। ১২ মার্চ (বুধবার) সকাল ১১টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

মানিকার-হাট ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে দদিদার স্টোরকে ২’হাজার টাকা এবং বিস্কুট ও কেক এর মূল্য ও তারিখ না থাকায় মায়েশা ফাস্ট ফুডকে ১ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় মালেক স্টোরকে ১ হাজার টাকা এবং কোমল পানীয় পাওয়ায় মাঈন উদ্দিন স্টোরকে ৩’হাজার টাকা এবং হাওলাদার স্টোরকে মূল্য তালিকা না থাকায় ১ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় হাওলাদার ফার্মেসিকে ৪ হাজার টাকা সর্বমোট ৬টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়েছে। সহযোগিতায় জেলা আনসার ব্যাটালিয়ন ভোলা এর একটি চৌকশ টিম উপস্থিত ছিলো।

অভিযান স¤পর্কে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলার সহকারী পরিচালক নূর হোসেন (রুবেল) জানান, মাহে রমজানে ভোলার মানুষের জীবন যাত্রা স্বাভাবিক রাখার জন্য মাঠে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা সর্বদা মাঠে আছে। এবং কোনো অসাধু ব্যবসায়ী যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করতে না পারে সেজন্য সারাদেশের ন্যায় ভোলা জেলায়ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০:১৮:৫১   ৩০১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


জিজেইউএস’র শাখা হিসাবরক্ষকদের নীতিমালা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
নৌকা তৈরি করে শত শত পরিবারের ভাগ্য বদল
ভোলার চরে ক্যাপসিকাম বিপ্লব, দেশে ৪ বছরে উৎপাদন বেড়ে ৩ গুণ
ঘন কুয়াশায় মরে যাচ্ছে ধানের চারা, দুশ্চিন্তায় কৃষকরা
মেঘনার চরে জোয়ার-ভাটার জীবনে বেঁচে থাকার সংগ্রাম
ভোলায় এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৮০০ টাকায়
চরফ্যাশনে তরমুজ চাষে বিপ্লব
ভোলায় ধান-চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
বাগানে ঝুলছে বরই, ১৬ লাখ টাকা বিক্রির আশা
ভোলায় দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন মেলা অনুষ্ঠিত ও সেরা উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরন



আর্কাইভ