তজুমদ্দিনে ধারালো অস্ত্রের আঘাতে ৩জন আহত

প্রচ্ছদ » অপরাধ » তজুমদ্দিনে ধারালো অস্ত্রের আঘাতে ৩জন আহত
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫



মোঃ জোবায়ের, তজুমদ্দিন ॥

তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের চর জহির উদ্দিন ২নম্বর ওয়ার্ডে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে তরমুজ কো¤পানির পাশে চতালের খালের ভিতরে মাছ ধরার ঝাঁক দেওয়াকে কেন্দ্র করে দুলাল প্রধান, তার ছেলে রাজীব ওরফে মোনতা, আ. রব, ইউনুস বাহিনী ও ইউনুস সর্দার ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়।

এই হামলায় গুরুতর আহত হন আব্দুল কাদের, মো. শামীম ও আব্দুল লতিফ। আহতদের তজুমদ্দিন ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলেও সেখানে ডাক্তার না থাকায় প্রাথমিক চিকিৎসার পর শামীম ও আব্দুল লতিফকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সরকারি হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী হুমায়ুন কবির জানান, দুলাল প্রধান ও তার ছেলে তাদের নিজস্ব বাহিনী নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

অন্যদিকে, অভিযুক্ত দুলাল প্রধান মুঠোফোনে সাংবাদিকদের জানান, ভোলার কালাম ও নোয়াখালীর সরোয়ারের তরমুজ চাষিদের মারধর করে নগদ তিন লাখ টাকা ও ২৫০টি তরমুজ লুটপাট করেন কাদের মাঝি, তার ছেলে বাবুল ও কবির। এরপর তাদের বেঁধে রাখা হয়। বিষয়টি মীমাংসার জন্য জাকির হোসেন মনুর নির্দেশে তিনি ঘটনাস্থলে গেলে তার ওপর হামলা চালানো হয়। এতে তার পক্ষের তিনজন আহত হন।

এখন পর্যন্ত উভয় পক্ষের কেউ কোনো মামলা দায়ের করেনি। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ০:১৪:৩৭   ২৩৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশনে ছেলের সাথে মাদক নিয়ে দ্বন্দ্বে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
বোরহানউদ্দিনে নির্বাচন পরবর্তী সহিংসতা: একাধিক হামলার অভিযোগ
ভেদুরিয়ায় গরুর গাড়িতে ভোট দেওয়ায় ব্যবসায়িকে পিটিয়ে গুরুতর আহত
শিবপুরে হাতপাখা কর্মীদের উপর, আহত-১০
ভোলায় খরের গাদায় দুর্বৃত্তের আগুন, ২৫লাখ টাকার ক্ষতি
মনপুরায় পলাতক এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেলুমিয়ায় ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর কর্মীদের মারামারি, আহত ৪
মনপুরায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-৮
মনপুরায় ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক, থানায় মামলা দায়ের
ভোলায় কোস্ট গার্ডের অভিযান, আটক ২



আর্কাইভ