বোরহানউদ্দিনে লিগ্যাল এইড কমিটির সভা

প্রচ্ছদ » বোরহানউদ্দিন » বোরহানউদ্দিনে লিগ্যাল এইড কমিটির সভা
বুধবার, ১২ মার্চ ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

ভোলার বোরহানউদ্দিনে উপজেলা লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের মিলনায়তনে উপজেলা লিগ্যাল এইড কমিটির আইনি সহায়তা, সরকারি সেবাকেন্দ্র ও রেফারেল সেবা বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর ঈজঊঅ প্রকল্পের আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই সভার সার্বিক সহযোগিতা করে। সভাপতিত্ব করেন, বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা, গোবিন্দ মন্ডল, থানা ভারপ্রাপ্ত কর্মকতা মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. নিরুপম সরকার সোহাগ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিয়া মঞ্জুর-এ-এলাহী মোঃ আল আমিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকতা প্রবীর কুমার রায়, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নাজমুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের বোরহানউদ্দিনের সিনিয়র সাংবাদিক মোঃ মুনিরুজ্জামানসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। ক্রিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী পুষ্টিবিদ বাবুল আখতার, প্রকল্প কর্মকর্তা ইরিন ইসরাত, অ্যাডমিন অ্যান্ড অ্যাকাউন্ডস অফিসার মোঃ জাফর উল্লাহ উপস্থিত ছিলেন।

সভায় আইনি সহায়তা, বিদ্যমান আইনি সহায়তা সেবাসমূহ, আইনি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ ও পাওয়ার ক্ষেত্রসমূহ এবং আইনি সহায়তা পাওয়ার পদ্ধতি ও রেফারেল সেবা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

এই সভার মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগণ বিশেষত নারীরা সরকারি আইনি সহায়তা পাবে বলে বক্তারা আশা ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৭:০১:২৪   ১৬৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বোরহানউদ্দিন’র আরও খবর


বোরহানউদ্দিনে কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত বসতঘর, খোঁজ নেয়নি কেউ, দিন কাটছে খোলা আকাশের নিচে
বোরহানউদ্দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে বাড়ি থেকে ডেকে এনে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
ভোলায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, থানায়  অপমৃত্যু মামলা
শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে বোরহানউদ্দিনে মানববন্ধন, রামিসা হত্যার বিচার দাবি
বোরহানউদ্দিনে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই ৭ দোকান, কোটি টাকার ক্ষতি
রামিসা হত্যা’র প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ
বোরহানউদ্দিনে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন, আধুনিক যন্ত্রপাতি পরিদর্শন ইউএনও’র
বোরহানউদ্দিনে গরুর ঘরে অগ্নিসংযোগের অভিযোগ, অল্পের জন্য রক্ষা পেল গরু



আর্কাইভ