ভোলায় পুনাকের মাসব্যাপী শিল্প পণ্য মেলা শুরু

প্রচ্ছদ » অর্থনীতি » ভোলায় পুনাকের মাসব্যাপী শিল্প পণ্য মেলা শুরু
বুধবার, ১২ মার্চ ২০২৫



---

আদিল হোসেন তপু ॥

ভোলায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে মাসব্যাপী শিল্প পণ্য মেলা শুরু হয়েছে। বুধবার (১২ মার্চ) সকালে ভেলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন পুনাক ভোলা’র সভানেত্রী রোখসানা সুলতানা। এসময় উপস্থিত ছিলেন পুনাকের সহ-সভানেত্রী সেতু হালদার, সদস্য মিশু রহমান প্রমুখ।

---

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই মেলা থেকে আরও বড় ধরনের শিল্প উদ্যোক্তা বেরিয়ে আসবে। যারা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে। ভোলা যাতে শিল্প উন্নত জেলা হতে পারে সেজন্য সবাইকে কাজ করতে হবে। এই মেলাতে যে সমস্ত পণ্য বিক্রি হবে তা দেশীয় তৈরি। দেশীয় পণ্য ব্যবহার করুন তাহলে দেশ উপকৃত হবে। দেশের টাকা দেশেই থাকবে।

বিগত দিনে পুনাকের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তারা বলেন, পুনাক একটি নারীবান্ধব সংগঠন। যারা সমাজে নারীদের প্রতিষ্ঠিত করতে কাজ করছে।

---

উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন পুনাকের সভানেত্রীসহ অতিথিরা। মাসব্যাপী মেলায় দেশীয় পণ্যে চারু, কারু, পোশাক ও খাদ্য সামগ্রীর ৮০টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত মেলার স্টল খোলা থাকবে।

বাংলাদেশ সময়: ১৫:১৭:৩৩   ৩৬০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


‘ইলিশের বাড়িতেও’ বৈশাখের দাপট, কেজি সাড়ে ৩ হাজার টাকা
ভোলার বিচ্ছিন্ন চরে দুপক্ষের দ্বন্দ্বে বিপাকে তরমুজ চাষিরা
চরফ্যাশনে হলুদিয়া সূর্যমুখীতে হাসছে কৃষকের মন
ভোলায় সর্বাধুনিক জিজেইউএস এগ্রো ফুড ফ্যাক্টরীর উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর
ভোলায় কৃষক বাজারের আয়োজন, স্থানীয় কৃষকের পণ্যে সরগরম মেলা
ভোলায় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন
ডিজেল সংকটে নৌকা বন্ধ, দুশ্চিন্তায় জেলে
জ্বালানি সংকটে বন্ধ হওয়ার পথে ভোলার দুই প্রতিষ্ঠান
চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
চরফ্যাশনে বিট রুট চাষে বেল্লালের বাজিমাত: উপকূলীয় কৃষিতে নতুন দিগন্ত



আর্কাইভ