দৌলতখানে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং, দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং, দুই ব্যবসায়ীকে জরিমানা
বুধবার, ১২ মার্চ ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয় কর্তৃক ভোলার দৌলতখান উপজেলার ঘুইংঘারহাট বাজারে ১১ মার্চ (মঙ্গলবার) দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় মেসার্স ফাতেমা মেডিকেল হলকে ৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় মুন্না ফুড কর্নারকে ১ হাজার টাকা সর্বমোট দৌলতখানে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়েছে। সহযোগিতায় দৌলতখান থানা পুলিশের একটি চৌকশ টিম উপস্থিত ছিলেন।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলার সহকারী পরিচালক নূর হোসেন (রুবেল) তদারকি স¤পর্কে জানান, মাহে রমজানে ভোলার মানুষের জীবন যাত্রা স্বাভাবিক রাখার জন্য মাঠে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা সর্বদা মাঠে আছেন এবং কোনো অসাধু ব্যবসায়ী যেনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করতে না পারে তাহার জন্য সারাদেশের ন্যায় ভোলা জেলায়ও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০:২৪:২৩   ২৬৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে ৫ লক্ষ টাকা জরিমানাসহ ২ অবৈধ ইটের ভাটা বন্ধ করেন প্রশাসন
ভোলায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বোরহানউদ্দিনে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহনে পেশকার হাট খাল দখল করে পাকা ভবন নির্মাণ: হুমকির মুখে শত বছরের ঐতিহ্য
ভোলায় চা বিক্রেতার উপর হামলা দোকান ভাংচুর
দুলারহাটে জবাইকৃত গরুর মাংস ও চামড়াসহ ২ চোর গ্রেফতার
বোরহানউদ্দিনে ১৭ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মনপুরায় ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শিক্ষার বাতিঘর এখন পশুর খোঁয়াড়: ‎বোরহানউদ্দিনে এক পরিবারের দখলে সরকারি প্রাথমিক বিদ্যালয়!
ইলিশা-ঢাকা নৌরুটের লঞ্চ ক্যান্টিনে অতিরিক্ত দামে খাবার বিক্রির অভিযোগ, যাত্রীদের ক্ষোভ



আর্কাইভ