মনপুরায় দুই ইটভাটায় অভিযান, এক লক্ষ টাকা জরিমানা

প্রচ্ছদ » অপরাধ » মনপুরায় দুই ইটভাটায় অভিযান, এক লক্ষ টাকা জরিমানা
বুধবার, ১২ মার্চ ২০২৫



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় অভিযান চালিয়ে অবৈধ দুই ইট ভাটার মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেন ভ্যাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ২টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে দুই ইট ভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বনিক। এই সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, মনপুরা ব্রিকস ও এমআরএসআর ব্রিকস ইট ভাটার কোন কাগজপত্র নেই। ইট ভাটায় কয়লার পরিবর্তে গাছ ও লাকড়ি পুঁড়িয়ে ইট তৈরী করার সময় চিমনী ভেঙ্গে ফেলা হয়। ওই অবৈধ ইট ভাটার মালিককে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বনিক জানান, জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। ইট ভাটা দুইটির কাগজপত্র নেই ও পরিবেশ অধিদপ্তরের নিয়ম না মেনে লাকড়ী ও গাছ পুঁড়িয়ে ইট প্রস্তুত করায় ৫০ হাজার করে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ০:২২:২৩   ১৪৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে দুধ দিয়ে গোসল করে “জুয়া খেলা” ছাড়ার ঘোষণা যুবকের
মনপুরায় সন্তানের সামনে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গৃহবধূর পিতাকে কুপিয়ে জখম, প্রধান আসামী আটক
লালমোহনে ৪ সন্তানের জননীর ‘রহস্যজনক’ আত্মহত্যা
ভোলায় ৩০ পিচ ইয়াবাহ একজন আটক
ভোলায় এক ভারতীয় নাগরিক আটক
বোরহানউদ্দিনের অলিগলিতে ভুয়া ডেন্টিস্টদের দৌরাত্ম্য, বিপাকে মানুষ
ভোলায় ব্যবসায়ীর জমি দখলের পাঁয়তারা: ঘর ভাঙচুর ও মালামাল লুট, থানায় অভিযোগ
চরফ্যাশনে চালের জন্য চেয়ারম্যানকে বিএনপি নেতার মারধর
তজুমদ্দিনে যৌথ অভিযানে বিপুল পাঙ্গাসের পোনা ও জাটকা ইলিশ আটক
বোরহানউদ্দিনে স্ত্রীর জমি দখলের চেষ্টা, স্বামীর নির্যাতনে চার হাত-পা ভাঙার অভিযোগ



আর্কাইভ