তজুমদ্দিন এক কেজি গাাঁজাসহ বিক্রেতা আটক

প্রচ্ছদ » অপরাধ » তজুমদ্দিন এক কেজি গাাঁজাসহ বিক্রেতা আটক
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

ভোলার তজুমদ্দিনে থানা পুলিশ অভিযান করে এক কেজি গাঁজাসহ এক বিক্রেতাকে আটক করেছেন। এঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুুত নিচ্ছেন।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ২টায় তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি উপজেলার চাঁচড়া ইউনিয়নের উত্তর চাঁচড়া ১নং ওয়ার্ডে গাঁজা বিক্রেতা মিলনের বসত ঘরে অভিযান করে। এসময় ১ কেজি গাঁজাসহ বিক্রেতা মিলনকে (৪৮) আটক করেন। এ নিউজ লেখা পর্যন্ত আটক মিলনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা।

তজুমদ্দিন অফিসার ইনচার্জ আব্দুল্যাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামী মিলনের বসত ঘরে অভিযান চালিয়ে কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আটকের ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদমদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের কার্যক্রম চলমান রেখেছে। মামলার কার্যক্রম শেষ হলে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

তজুমদ্দিন থানা পুলিশ সুত্রে আরো জানা গেছে, গাঁজাসহ আটক মিলনের বিরুদ্ধে তজুমদ্দিন থানায় ২০২৪ সালের একটি মারামারির মামলায় ওয়ারেন্ট রয়েছে। এছাড়াও আটক মিলন এক সময় মেঘনার জলদস্যু মিলন বাহিনীর প্রধান হিসেবে পত্রিকার শিরোনাম হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:০২:৫৯   ২০০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মনপুরায় প্রেমিককে বেঁধে রেখে, প্রেমিকাকে রাতভর ধর্ষণ স্থানীয় দুই নেতার
লালমোহনে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
লালমোহনে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ: স্বামী পলাতক
অস্বাস্থ্যকর পরিবেশে রুটি তৈরির দায়ে লালমোহনে বেকারি মালিককে জরিমানা
ভোলায় বন্ধন ক্লিনিকে প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
চরফ্যাশনে দানকৃত জমিতে ৩৫ বছর পর স্কুল ঘর নির্মাণ নিয়ে উত্তেজনা
ভোলায় বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা
লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেলেন অপহৃত ৪ জেলে
ভোলায় ভুল রক্ত পুস করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিকে হামলা



আর্কাইভ