মনপুরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রচ্ছদ » মনপুরা » মনপুরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫



---

মনপুরা প্রতিনিধি ॥

ভোলার মনপুরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে র‌্যালি, মহড়া ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এই আয়োজন করা হয়। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমীমুল ইহসান জসিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহতাব উদ্দিন ভূঁইয়া ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুর রহমান।

সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্যোগ প্রস্তুতি কর্মসূচীর উপজেলা ডেপুটি টিম লিডার আলহাজ্ব ডাঃ কামাল হোসেন, হাজীর হাট ইউনিয়ন টিম লিডার মোশারেফ হোসেন, ফিল্ড টিম লিডার হাফেজ আব্দুর রহিম ও সিপিপি ওয়ারলেস অপারেটর মোঃ শহীদুল ইসলামসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের টিম লিডার ও কর্মীবৃন্দ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১:১০:৩১   ২৭০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

মনপুরা’র আরও খবর


মনপুরায় পৌরসভা, মিনিস্টেডিয়াম ও শিশু পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে: এমপি নয়ন
মনপুরায় জানাযা ও মৃত্যুর পর খাওয়ানো টাকা জমিয়ে মারা গেলেন ভারসাম্যহীন এক ভিক্ষুক
ভোলায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর
মনপুরায় রাজা ইলিশের দাম ১৫ হাজার টাকা
মনপুরায় ইয়াবাসহ এক মাদককারবারি আটক
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক
মনপুরায় গোয়ালঘরে বজ্রপাত পড়ে দিনমজুর আহত
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজ অধ্যক্ষের বাড়ির কাজ না করায় চাকুরীচ্যুত হন তৃতীয় শ্রেণি কর্মচারী সেলিম
মনপুরার মেঘনায় জেলের জালে ২৫ কেজির কোড়াল, ৩৪হাজার টাকায় বিক্রি
জোয়ারের স্রোতে ভাঙছে মনপুরার কলাতলির সড়ক, হুমকিতে মসজিদ-মাদ্রাসা-কবরস্থান



আর্কাইভ