ভোলায় জামিন নিতে গিয়ে আ’লীগের ১৬ নেতার জামিন না মঞ্জুর, জেলা হাজতে প্রেরন

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় জামিন নিতে গিয়ে আ’লীগের ১৬ নেতার জামিন না মঞ্জুর, জেলা হাজতে প্রেরন
সোমবার, ১০ মার্চ ২০২৫



---

আদিল হোসেন তপু ॥

ভোলায় বিএনপি অফিস ভাংচুর ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগের ১৬ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। রবিবার (৯ মার্চ) দুপুরে ভোলার সিনিয়র জেলা ও দায়রা জজ এএইচএম মাহমুদুর রহমান আসামীদের জামিন না মঞ্জুর করেন।

আসামী পক্ষের আইনজীবী এডভোকেট মো. খায়ের উদ্দিন সিকদার জানান, ২০১৯ সালের ৩ মার্চ ভোলা জেলা বিএনপি অফিসে হামলা ভাংচুরের ঘটনায় প্রায় ৬ বছর পর ২০২৪ সালের ২ ডিসেম্বর একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় চলতি বছরের ২৬ জানুয়ারি আসামীরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন তারা। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী সাবেক ভোলা পৌরসভার ৪ কাউন্সিলর সহ ১৮ জন আসামী রবিবার (৯ মার্চ) ভোলার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। ঘটনার সাথে আসামীরা সম্পৃক্ত না থাকায় তাদের পক্ষে এ জামিন আবেদন করা হয়। দীর্ঘ শুনানী শেষে আদালত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার দোস্ত মাহমুদ ও সাবেক পৌর কাউন্সিল মিজানুর রহমানের জামিন মঞ্জুর করেন এবং বাকী ১৬ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠান। এ আদেশের বিরুদ্ধে আসামী পক্ষ উচ্চ আদালতে আপীল করবেন বলে জানান ওই আইনজীবী।

আসামিরা হলেন, কামাল হোসেন, সেলিম চৌধুরী, মোহাম্মদ আলী জিন্নাহ, সাবেক কাউন্সিলর ফেরদাউস আহম্মেদ, সাবেক প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, সাবেক কমিশনার শাহে আলম, সাবেক কাউন্সিলার আতিকুর রহমান, আবুল হাসনাত ইভান, সিরাজুল ইসলাম দিদার, আবুল কাশেম, জসিম উদ্দিন, শাহাবুদ্দিন লিটন, রুহুল আমিন কুট্টি, মোহাম্মদ খোকন ঘরানী, মোরশেদ আলম চান, মো: জাকির হোসেন প্রমুখ।

এসময় আওয়ামী লীগের নেতা কর্মীদের পক্ষে মামলার শুনানিতে অংশ নেয় এ্যাডভোকেট মাহবুব হক লিটু, এ্যাডভোকেট জুলফিকার আহমেদ, এ্যাডভোকেট স্বপন, এ্যাডভোকেট নুরনবি, এ্যাডভোকেট খায়ের উদ্দিন সিকদার, এ্যাডভোকেট সোয়াইব হোসেন মামুন, এ্যাডভোকেট কিরন তালুকদার, এডভোকেট জাকির হোসেন রিপন, এডভোকেট জান্নাতুল ফেরদৌস জুবলী চৌধুরী, এ্যাডভোকেট ইশতিয়াক হোসেন বাপ্পি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২:০০:২৮   ৫৩২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


চরফ্যাশনে কোস্ট গার্ডের অভিযানে ট্রলিং বোট-জাল জব্দ, আটক ৩
ধর্ষনে অন্তঃস্বত্ত্বা কিশোরী, অভিযুক্ত গ্রেফতার
মনপুরায় গাঁজাসহ দুই মাদককারবারি আটক
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ
চরফ্যাশনে বিরোধীয় জমিতে পাকা ঘর নির্মাণের অভিযোগ, উত্তেজনা
আলীনগরে মাদক সেবনের সময় লাইট জ্বালানোকে কেন্দ্র করে হামলা, আহত-৫
ভোলায় রান্নাঘর সংস্কারক কাজকে কেন্দ্র করে পিটিয়ে হাত ভেঙ্গে দিল গৃহবধূর ॥ হাসপাতালে ৪ জন
চরফ্যাশন-বেতুয়া-ঢাকা নৌরুটে ‘রোটেশন’ প্রথা বাতিলের দাবি, নৌ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
বোরহানউদ্দিনে চুরির রহস্য উদঘাটন: প্রধান দুই আসামিসহ চোরাই মালামাল উদ্ধার
বোরহানউদ্দিনে ক্রয়কৃত জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ



আর্কাইভ