
স্টাফ রিপোর্টার ॥
“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই স্লোগানকে সামনে রেখে পবিত্র রমজান মাস উপলক্ষে মাংস দুধ ও ডিম সুলভমূল্যে বিক্রি করছে ভোলা জেলা প্রাণী সম্পদ দপ্তর। ভোলা জেলা প্রশাসন ও প্রাণী স¤পদ দপ্তরের যৌথ আয়োজনে পরিচালিত সুলভ মূল্যের বাজারে গত পহেলা রমজান থেকে বিক্রি শুরু হলেও রবিবার (৯ মার্চ) বাজার পরিদর্শনে আসেন ভোলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ জাহান।
সকাল ৯টায় সুলভমূল্যের বাজার পরিদর্শনে এসে ক্রেতাদের সরব উপস্থিতিতে খুশি হয়ে ডিসি আজাদ জাহান নিজেই বিক্রেতা হয়ে সল্প আয়ের মানুষের কাছে মাংস দুধ ডিম বিক্রি করেন।
ভোলা শহরের যুগিরঘোলে অবস্থিত জেলা প্রাণী সম্পদ দপ্তর (পশু হাসপাতাল) প্রাঙ্গণে অবস্থিত সুলভমূল্যের বাজার সম্পর্কে জেলার প্রধান এই কর্মকর্তা বলেন, ‘সল্প আয়ের মানুষের কথা চিন্তা করে এবং রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে রাখার লক্ষে আমরা ভোলা জেলার প্রতিটি উপজেলায় এই সুলভ মূল্যের বাজার চালু করেছি। আশা করি ভোলার কম আয়ের মানুষ তাদের সাধ্য মতো দুধ ডিম মাংস কিনে পরিবারের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা মেটাতে পারবে”।
বাংলাদেশ ফার্মাস এসোসিয়েশন, ভোলা শাখার সহযোগিতায় এবং জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খানের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত সুলভ মূল্যের বাজার পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা প্রানী স¤পদ কর্মকর্তা ডাঃ শাহিন মাহামুদ ফার্মাস এসোসিয়েশনের সভাপতি সুলতান আহমেদ লিটন সহ বিভিন্ন নেত্রি বৃন্দ এবং প্রাণী সম্পদ দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ।
এ সময় সুলভমূল্যের বাজারে সকল বয়সী নারী-পুরুষ ক্রেতাদের ভিড় লক্ষ করা যায় এবং মানসম্মত মাংস দুধ ডিম বাজার থেকে কম দামে কিনতে পেরে ক্রেতাদের মুখে স্বস্তির হাসি পরিলক্ষিত হয়।
উল্লেখ্য, প্রথম রমজান থেকে শুরু হয়ে মাস ব্যাপী চলা অস্থায়ী বাজারটিতে প্রতি কেজি গরুর মাংস ৬৮০ টাকা,প্রতি কেজি সোনালী মুরগী ২৫০ টাকা, প্রতি কেজি ব্রয়লার মুরগী ১৫০ টাকা, প্রতি ১৫টি মুরগীর ডিম ১২০ টাকা ও প্রতি লিটার গরুর দুধ ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাংলাদেশ সময়: ১:৫৯:৪৪ ৩১৭ বার পঠিত