তজুমদ্দিনে ডেভিল হান্টের অভিযানে ইউপি চেয়ারম্যান আটক

প্রচ্ছদ » অপরাধ » তজুমদ্দিনে ডেভিল হান্টের অভিযানে ইউপি চেয়ারম্যান আটক
সোমবার, ১০ মার্চ ২০২৫



---

তজুমদ্দিন প্রতিনিধি ॥

ভোলার তজুমদ্দিনে ডেভিল হান্টের অংশ হিসেবে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যানকে আটক করেন। পরে আটক চেয়ারম্যানকে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন যৌথ বাহিনীর সদস্যরা।

সুত্রে জানা গেছে, ডেভিল হান্টের অংশ হিসেবে রবিবার দুপুর ২টায় কোষ্টগার্ড ও পুলিশ শশীগঞ্জ মধ্য বাজারে আ’লীগ নেতা ও বড় মলংচড়া ইউনিয়নের চেয়ারম্যান এবং তজুমদ্দিন উপজেলা শ্রমিকলীগের সভাপতির টুটুল তালুকদারের যৌথ মালিকানাধীন ডাচবাংলা এজেন্ট ব্যাংকে অভিযান পরিচালনা করেন। এ সময় নাশকতার অভিযোগে আ’লীগ নেতা ও বড় মলংচড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরনবী সিকদারকে (বাবুল) আটক করেন। পরে আটক চেয়ারম্যানকে নুরনবী সিকদারকে তজুমদ্দিন থানা পুলিশের নিকট হস্তান্তর করেন কোষ্টগার্ড সদস্যরা।

তজুমদ্দিন থানার এস আই মাসুম বলেন, ডেভিল হান্টের অভিযানের অংশ হিসেবে চেয়ারম্যান নুরনবী সিকদারকে আটক করেন যৌথ বাহিনী। তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রকৃয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১:৫৯:০৩   ২৮২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মনপুরায় প্রেমিককে বেঁধে রেখে, প্রেমিকাকে রাতভর ধর্ষণ স্থানীয় দুই নেতার
লালমোহনে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
লালমোহনে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ: স্বামী পলাতক
অস্বাস্থ্যকর পরিবেশে রুটি তৈরির দায়ে লালমোহনে বেকারি মালিককে জরিমানা
ভোলায় বন্ধন ক্লিনিকে প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
চরফ্যাশনে দানকৃত জমিতে ৩৫ বছর পর স্কুল ঘর নির্মাণ নিয়ে উত্তেজনা
ভোলায় বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা
লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেলেন অপহৃত ৪ জেলে
ভোলায় ভুল রক্ত পুস করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিকে হামলা



আর্কাইভ