রাজনীতি থেকে বিদায়ের কথা জানালেন জাস্টিন ট্রুডো

প্রচ্ছদ » আন্তর্জাতিক » রাজনীতি থেকে বিদায়ের কথা জানালেন জাস্টিন ট্রুডো
শনিবার, ৮ মার্চ ২০২৫



---

আন্তর্জাতিক ডেস্ক ॥

কানাডার রাজনীতিতে আর দেখা যাবে না দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। তিনি আর নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। শুক্রবার তাঁর বিদায়ী অনুষ্ঠান উপলক্ষে মন্ট্রিয়লে এক সভায় এ কথা জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ছিলেন মন্ট্রিয়লের প্যাপিন্যূ এলাকার এমপি। ট্রুডো যখন প্রথম পাপিন্যূ নির্বাচনী এলাকা থেকে লিবারেল পার্টি থেকে নমিনেশন চেয়েছিলেন তখন তাঁকে দলীয় নমিনেশনের জন্য প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়েছিল।

জাস্টিন ট্রুডোর এ অনুষ্ঠানটি ছিল বিদায় অনুষ্ঠান। তিনবারের এমপি তার পাপিন্যূ রাইডিংয়ের লিবারেল মেম্বারদের কাছ থেকে বিদায় নিলেন আনুষ্ঠানিকভাবে। রাইডিংয়ের সদস্যরা তাঁকে বিদায় জানিয়েছে অশ্রুসিক্ত নয়নে।

একজন সজ্জন ও স্মার্ট রাজনীতিক হিসেবে টূডো ছিলেন সকলের পছন্দের। করোনা পরবর্তী সময়ে কানাডার টালমাটাল অর্থনীতিকে সূচারুরূপে পরিচালনা করেন তিনি।

বিদায়ী সভায় জাস্টিন ট্রুডো জানান, তিনি আর নির্বাচন করবেন না। তাঁর দাদার বাবা, দাদা এবং তিনি বসেছেন সংসদের আসনে। প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছেন তাঁর বাবা।

রাজনীতি থেকে তাঁর বিদায়ে অনেকেই ব্যথিত বলে অনুভূতি প্রকাশ করেন। তারা জানান, কৃতজ্ঞতার সঙ্গে কানাডার নাগরিকরা তাঁর অবদান স্মরণ করবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:১৯   ২৭৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বিদেশি সংবাদমাধ্যমে খালেদা: ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি’
খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের শোক
সংগীতশিল্পী থেকে অভিনয়ে ইমতিয়াজ আহমেদ রনী
সৌদি আরব বার্ষিক ৪ মিলিয়ন বর্গমিটার ক্ষমতাসম্পন্ন ১,০০০ বৃষ্টির পানি সংগ্রহের বাঁধ নির্মাণ করবে
বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সিরিয়া সৌদি বিনিয়োগ সুরক্ষা চুক্তি
সৌদি আরব রিয়াদে স্বয়ংক্রিয় গাড়ির প্রথম পাইলট পর্যায় চালু
নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের খরচে সৌদি আরব চীন ও ভারতকে ছাড়িয়ে গেছে, বলেছেন জ্বালানিমন্ত্রী
স্বেচ্ছায় রক্তদান নিয়ে কাজ করছে সামাজিক সংগঠন’ ইউনাইটেড চ্যারিটি ফাউন্ডেশন অফ বাংলাদেশ
সিরিয়ায় হামলা বন্ধ করতে হবে: রুবিওকে জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরব পারমাণবিক শক্তি কর্মসূচির অগ্রগতি নিয়ে আলোচনা করলেন জ্বালানিমন্ত্রী এবং আইএইএ প্রধান



আর্কাইভ