
আজকের ভোলা রিপোর্ট ॥
‘আপনার প্রয়োজনে নিয়ে যান, অণ্যের প্রয়োজনে দিয়ে যান। মানবতার এমন ¯ে¬াগান নিয়ে গত চার বছরে ধরে অসহায় দুস্থ্যদের সহায়তা করে আসছে বেস্ট ইনিসিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন নামে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।
এরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান মাসে ১২০ জন অসহায় দুস্থ মানুষকে জায়নামাজ বিতরণ করেছে সংগঠনটি।
শুক্রবার (৭ মার্চ) সকালে শহরের যুগীরঘোল এলাকায় সংগঠনের অস্থায় কার্যালয়ে এ জায়নামাজ বিতরণ করা হয়। প্রধান অতিথি হাসেবে উপস্থিত থেকে এ জায়নামাজ বিতরণ করেন ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।
এ সময় জেলা পুলিশ সুপার শরিফুল হকসহ গণমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পবিত্র মাহে রমজান মাস জুড়ে জায়নামান পেয়ে অনেকে আয়োজনকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাজের মানুষ যদি দরিদ্রদের পাশে দাড়ায় তাহলে অসহায় মানুষ অসহায় থাকবে না মনে করেন সংগঠনের নির্বাহী মোঃ মনিরুল ইসলাম। তিনি বলেন, আমরা সব সময়ই দরিদ্র মানুষের পাশে আছি।
বৃত্তবানরা এগিয়ে এলে সমাজে মানবকল্যান ফিরে আসবে বলে মনে করছে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। তিনি বলেন, জেলা প্রশাসন সকল ভালো কাজে সব সময় বিবার পাশে আছে এবং থাকবে।
করোনাকালিন সময় থেকে সমাজের অসহায় দুস্থ পরিবারকে চাল, ডাল, সবজি, পোশাকসহ বিভিন্ন উপকরণ বিতরণ করে আসছে বিবার মানবতার দুয়ার নামের একটি সংগঠনটি।
বাংলাদেশ সময়: ২৩:২৮:২০ ২৪০ বার পঠিত