ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রচ্ছদ » খেলা » ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
শুক্রবার, ৭ মার্চ ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই ¯ে¬াগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ভোলায় অনুষ্ঠিত হলো প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫। শুক্রবার (৭ মার্চ) অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।

জেলা ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের উদ্দ্যেশ্যে প্রধান অতিথি বলেন, “খেলাধুলা শরীর ও মনকে ভালো রাখে। আর দেশ ও পৃথিবীকে বদলাতে হলে শরীর ও মন ভালো থাকতেই হবে। তাছাড়া ইবটিজিং,মাদক সহ যেকোন সামাজিক অপরাধ থেকে নিজেদের দুরে রাখতে হলে খেলাধুলায় মনযোগী হতে হবে। তাই আমি আশা করি তোমরা বিভাগীয় ও জাতীয় পর্যায়ে আরো ভালো খেলবে”।

---

বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)র আয়োজনে ও প্রাইম ব্যাংকের আর্থিক সহযোগিতায় এবং ভোলা জেলা ক্রিড়া সংস্থার ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত টুর্নামেন্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শক্তিশালী দলগুলো অংশগ্রহণ করলেও চ্যা¤িপয়ন হওয়ার গৌরব অর্জন করে আলীনগর মাধ্যমিক বিদ্যালয় দলটি।

সপ্তাহ ব্যাপী চলা টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চর ইলিশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় দলকে টানটান উত্তেজনাপূর্ণ খেলায় পরাজিত করে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা প্রমান করে বিজয়ী দলটি। ভোলা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

সকাল ১০টায় আনন্দমুখর ও জাঁকজমক পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিসহ ক্রীড়ামোদি অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আগামী ৯ মার্চ বিভাগীয় পর্যায়ে খেলার জন্য বরগুনায় যাবে ভোলা জেলার চ্যা¤িপয়ন দলটি।

বাংলাদেশ সময়: ২৩:২৭:০৯   ৩৬৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভোলায় ফুটবল প্রতিযোগীতা পুরস্কার এবং প্রশিক্ষণে সনদ বিতরণ
কুঞ্জেরহাট উত্তর চকডোষ বালিকা বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে প্রাণের ছোঁয়া
ভোলায় গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন
চরগুমানী স্কুল এন্ড কলেজ মাঠে ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে ডা. আজাহার উদ্দিন ফ্রিজ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এর ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভোলা স্টেডিয়াম মাঠে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
চরফ্যাশনে বেওয়ারিশ কুকুর আতঙ্ক, কামড়ে আহত অর্ধশত নারী পুরুষ
ভোলায় জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত



আর্কাইভ