দৌলতখানে ডোবা থেকে দেশীয় ১৪ অস্ত্র উদ্ধার

প্রচ্ছদ » অপরাধ » দৌলতখানে ডোবা থেকে দেশীয় ১৪ অস্ত্র উদ্ধার
শুক্রবার, ৭ মার্চ ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় মেঘনা নদীর তীরবর্তী একটি ডোবা থেকে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। শুক্রবার (৭ মার্চ) দুপুরের দিকে দৌলতখান উপজেলার চরলামছি পাতা গ্রামে একটি ডোবা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, বেলা ১১টার দিকে তাদের কাছে খবর আসে, ওই এলাকায় চর দখল নিয়ে কিছু লোক অস্ত্র নিয়ে জড়ো হচ্ছে। এ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা অস্ত্র রেখে পালিয়ে যায়। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে ডোবা থেকে ১৪টি বিভিন্ন সাইজের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:২৫:২৪   ৩১৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে জেলেদের ওপর সন্ত্রাসী হামলা: নগদ টাকা ও জাল লুট, বোট ভাংচুরের অভিযোগ
ভোলায় সাংবাদিকের বাসায় ফের চুরি: আলমারি-ওয়ারড্রব ভেঙে সাড়ে ৩ ভরি স্বর্ণ, নগদ ২২ হাজার টাকা ও মোবাইল চুরি
দৌলতখানে পুকুর থেকে মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
মনপুরায় ইউপি মেম্বারকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার-২
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার: নগদ টাকা উদ্ধার
ভোলা পৌরসভায় ৪১ লাখ টাকা অনিয়মের অভিযোগ, ডেঙ্গু আতঙ্কে পৌরবাসী
ভোলায় ২৫ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
ভূমিদস্যু ও চাঁদাবাজদের উৎপাত বন্ধের দাবি বোরহানউদ্দিনে কৃষকের অধিকার আদায়ে কৃষক সমাবেশ ও বিক্ষোভ
মনপুরায় ইউপি মেম্বারকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিল দুর্বৃত্তরা
বোরহানউদ্দিনে দীর্ঘ ১৭ বছর পর ঘর তুলতে গিয়ে বাধা, বিপাকে ভুক্তভোগী পরিবার



আর্কাইভ