ভোলায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কর্মবিরতি

প্রচ্ছদ » জেলা » ভোলায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কর্মবিরতি
সোমবার, ৩ মার্চ ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

‘প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদ ও আন্তক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে’ রোববার পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে বিসিএসের ২৫টি ক্যাডার কর্মকর্তাদের সংগঠন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। সারা দেশের ন্যায় ভোলা সরকারি কলেজেও আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কর্মবিরতি ও কালো ব্যাচ পরে কলেজের পোয়ারা চত্বরে অবস্থান নিতে দেখা যায়।

ভোলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও (বিসিএস) সাধারণ শিক্ষা ক্যাডারের জেলা সভাপতি প্রফেসর মুহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে এই কর্মসূচি পালন করা হয়। এসময় (বিসিএস) শিক্ষা ক্যাডারের ভোলা সরকারি কলেজ ইউনিটের সাধারণ স¤পাদক নূর মোহাম্মদ মাসুদ জানান, ‘ক্যাডার বৈষম্য নিরসন, সকল ক্যাডারের সমতা ও ক্যাডার যার মন্ত্রণালয় তার- এই তিন দাবিতে আমরা যখন নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছি, তখন আমাদের অনেক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, যার প্রতিবাদে আজ আমরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছি।”এটা কোনো সরকারবিরোধী আন্দোলন নয়। এটা আমাদের অধিকার আদায়ের আন্দোলন’। ভোলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের স¤পাদক মুহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘আমরা তিনটি দাবি নিয়ে অনেকদিন ধরেই আন্দোলন করছি। এ কারণে সম্প্রতি আমাদের ২৫তম ক্যাডারের কয়েকজন কর্মকর্তাকে অযৌক্তিকভাবে বরখাস্ত করা হয়েছে। আমাদের আজকের কর্মবিরতির কর্মসূচি মূলত সেই বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে। সরকার যেন আমাদের এ বিষয়টির দিকে খেয়াল দেয়।

বাংলাদেশ সময়: ০:১৪:১৫   ২৪৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলায় আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাথে পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ
ভোলায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ প্রায় ৬ লাখ টাকা জব্দ
সাংবাদিকদের উন্নয়নে জেলা প্রশাসন সার্বক্ষণিক তাদের পাশে থাকবে: জেলা প্রশাসক ডা. শামীম রহমান
২ দিন ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার
ভোলায় কোটি টাকার সামুদ্রিক ইলিশ জব্দ
ইলিশ উধাও, জলবায়ু পরিবর্তনকে দুষছেন গবেষকরা
ভোলায় কোরবানিকে ঘিরে গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা, ভারতীয় গরু নিয়ে দুশ্চিন্তা
ঝড়-বৃষ্টিতে ভোলায় কৃষকদের স্বপ্ন ডুবে আছে পানিতে, ক্ষতি ২১ কোটি টাকা
ভোলায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, সড়কে গাছ পড়ে যান চলাচল সাময়িক বন্ধ
বোরহানউদ্দিন হাসপাতালে রোগীদের দুর্ভোগ, ২৫ রোগীর জন্য ২ ফ্যান



আর্কাইভ