শহীদ সালাম মা:বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রচ্ছদ » ভোলা সদর » শহীদ সালাম মা:বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠা শহীদ সালাম মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকালে স্কুল ক্যাম্পাস চত্বরে এ অনুষ্ঠান হয়।

এতে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরল কুমার সরকার, অবসরপ্রাপ্ত শিক্ষক তাজল ইসলাম, আলহাজ্ব দুলাল হাওলাদার, লুৎফুর হাওলাদার, হারুন বিশ্বাস, মাওলানা শাহে আলম, আমির মোল্লা, নাসির মোল্লা, বাবুল সিকদার, মোঃ রাকিব, জাকির হোসেন প্রমুখ।

এছাড়াও সহকারি শিক্ষক আঃ জলিল, আবির হোসেন, শিরিনা নাছরিন, ছোটন দাস, মেহেদি হাসান উপস্থিত ছিলেন। এরআগে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মানপত্র ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষার্থীরা।

পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে সহকারি শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক সদস্য এবং ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩:১৮:৩৩   ৩৪১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলার বাপ্তায় ব্যবসায়ীর বাসায় দুর্ধর্ষ চুরি: সাড়ে ৩ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
ভোলায় বিএনপির নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে চলছে দ্বিতীয় ধাপে ফ্রি মেডিকেল ক্যাম্প
ভোলায় পুলিশের আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত
৭ নভেম্বর উপলক্ষে ভোলায় ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল
মেঘনায় ধরা পড়ল ১৭ কেজির কাতল, দাম উঠল ১৭ হাজার ৫০০ টাকা
আন্তর্জাতিক কৃষিপ্রযুক্তি মেলার পর্দা নামল সক্রিয় অংশগ্রহণে জিজেইউএস
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলায় মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা অনুষ্ঠিত
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী
২০ লাখ মানুষের জন্য ২৫০ শয্যার হাসপাতাল, নেই আইসিইউ-ভেন্টিলেটর



আর্কাইভ