মদনপুরে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত ১০

প্রচ্ছদ » অপরাধ » মদনপুরে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত ১০
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫



 ---

স্টাফ রিপোর্টার।।

দৌলতখানের মদনপুর ইউনিয়নে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’ই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০জন আহত হয়েছেন। পরে আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকালে ভোলার দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন মদনপুর ইউনিয়নে পাটারি বাজারে বাহার ও বিল্লাল এই দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে হাফিজ উদ্দিন ক্রিকেট টুর্নামেন্টের খেলা চলছিল। খেলার এক পর্যায়ে সেমিফাইনালে উঠা নিয়ে বাহার ও বিল্লাল এই দুই দলের পয়েন্ট নিয়ে টিম ম্যানেজমেন্টের সাথে কথাকাটা কাটিও হাতাহাতি হয়। এক পর্যায়ে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় মাঠে থাকা অন্যরা তাদের থামাতে গেলে তাদের ওপর চরা হয় দুই গ্রুপ।

---বিল্লাল পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় কোনো পক্ষই এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২:১৮:২৪   ২৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় পলাতক এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভেলুমিয়ায় ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর কর্মীদের মারামারি, আহত ৪
মনপুরায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-৮
মনপুরায় ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক, থানায় মামলা দায়ের
ভোলায় কোস্ট গার্ডের অভিযান, আটক ২
চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে জমি দখলের চেষ্টার অভিযোগ
তজুমদ্দিনে স্বেচ্ছাসেবকলীগ নেতার হামলায় আহত-১
দৌলতখানে আবারও বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত-১০
মনপুরায় চোরাই মহিষের চার বস্তা জবাইকৃত মাংসসহ একজন আটক, থানায় মামলা
ভোলায় ভুল চিকিৎসার অভিযোগ॥ স্বাভাবিক প্রসবের জন্য ইনজেকশন দেওয়ার পর অন্তঃসত্ত্বার মৃত্যু



আর্কাইভ