ভোলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » ভোলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫



---

আদিল হোসেন তপু ॥

ভোলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারী) ভোলা শিল্পকলা একাডেমিতে বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার জনাব মোঃ আসাদুজ্জামান গনী। ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ।

---

এসময় স্বাগত বক্তব্যে রাখেন, ভোলা জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যন্ট এ.বি.এম ফরহাদ । সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন আর্থসামাজিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়। এসময় জেলা সমাবেশে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ৪২জন আনসার ও ভিডিপি সদস্যকে পুরস্কার প্রদান করা হয়। সমাবেশে আনসার ও ভিডিপির ৩০০ জন সদস্য-সদস্যা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:২৯   ৩১৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


খাল খননের দাবীতে ইলিশায় মানববন্ধন
চরফ্যাশনে অবৈধ সেচ পাম্পিংয়ের প্রভাবে অকার্যকর দেড় হাজার নলকূপ
ভোলার হাসপাতালে নেই জলাতঙ্ক রোগের ভ্যাকসিন
দুশ্চিন্তায় বোরহানউদ্দিনের কর্মহীন জেলেরা, সুবিধা বঞ্চিত ৬ হাজার ৭৩৮ জন
৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার: ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু
নৌ-প্রতিমন্ত্রীর এলাকায় লঞ্চঘাটে দালালচক্রের দৌরাত্ম্য, যাত্রী হয়রানির অভিযোগ
ভোলায় ৩ দিনেও মেলেনি জেলেদের সরকারি খাদ্য সহায়তা ॥ চরম দুর্ভোগে জেলে পরিবার
লালমোহন পানি উন্নয়ন বোর্ডের দপ্তর যেন ভূতের বাড়ি
ভোলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, তালিকা প্রকাশ
নিষেধাজ্ঞার সময় কিস্তি বন্ধের দাবি কর্মহীন ৩ লাখ জেলের



আর্কাইভ