বাংলাদেশে প্রত্যাবর্তনকারী অভিবাসী নারী শ্রমিকদের লিংকেজ মিটিং অনুষ্ঠিত

প্রচ্ছদ » নারী ও শিশু » বাংলাদেশে প্রত্যাবর্তনকারী অভিবাসী নারী শ্রমিকদের লিংকেজ মিটিং অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

বে-সরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আভাস এর আয়োজনে লিংকেজ মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১০টায় পিটিআই সংলগ্ন আভাস এর প্রজেক্ট অফিসে ‘বাংলাদেশে প্রত্যাবর্তনকারী অভিবাসী শ্রমিকদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্মিলন প্রকল্প’ এর উপকারভোগী নারীদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২০২৬ সালের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক অধিকার অর্জনের জন্য নারী অভিবাসী কর্মীদের মূলধারায় করা এবং অর্থনৈতিক পুনঃএকীকরণের জন্য প্রত্যাবর্তনকারী নারী অভিবাসী কর্মীদের সক্ষমতা বৃদ্ধি করা বিষয়ে উপকারভোগী নারীদের ভবিষ্যত কার্যক্রম ও সর্বস্তরে স্বাভাবিক জীবনমান নিশ্চিত করা বিষয়ে আলোচনা হয়।

লিংকেজ মিটিং এ অতিথি ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, পিডিবিএফ কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক ভীষ্মদেব বাড়ৈ ও সংগঠক মশিউর রহমান পিংকু। সভা সমন্বয় ও সঞ্চালনায় ছিলেন, প্রোগ্রাম ম্যানেজার সাইদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১:০০:০২   ৩৯১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

নারী ও শিশু’র আরও খবর


ভোলা সদর হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যা
দিনভর নাটকের পর ঢাকা থেকে শিশু উদ্ধার ॥ মা পুলিশ হেফাজতে
ভোলায় মায়ের কোল থেকে ৩ মাসের শিশু চুরি
তজুমদ্দিনে গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার-৩
তজুমদ্দিনে কীর্তনে গিয়ে বাঁকপ্রতিবন্ধী নারী ধর্ষনের শিকার
চরফ্যাশনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
দৌলতখানে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগে নারী কর্মীদের হেনস্তার অভিযোগ বিএনপির বিরুদ্ধে, জড়িতদের শাস্তির দাবি
লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
মনপুরায় আলোচিত সেই ধর্ষণের ঘটনার ৬ দিন পর এক আসামী গ্রেফতার, মূল আসামীরা অধরা জনমনে ক্ষোভ
লালমোহনে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার



আর্কাইভ