ফেনীতে পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কায় মনপুরার ২জনসহ নিহত ৬

প্রচ্ছদ » চট্টগ্রাম » ফেনীতে পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কায় মনপুরার ২জনসহ নিহত ৬
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫



---

স্টাফ রিপোর্টার।।

ফেনী সদর উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিকবোঝাই পিকআপ ভ্যানে কাভার্ড ভ্যানের ধাক্কায় মৃত বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছয়জন হলেন, ভোলার মনপুরা থানার হাজীরহাট এলাকার মো. ফারুকের ছেলে মো. আরিফ (২২), একই থানার হাজীরহাট ইউনিয়নের চর ফয়জুদ্দিন গ্রামের নুর আলমের ছেলে মহিউদ্দিন (৩৫), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বলই বুনিয়া ইউনিয়নের চোলম বাড়িয়া এলাকার সাবুল শেখের ছেলে নাজমুল শেখ, ভোলার মনপুরা থানার নূর হোসেনের ছেলে মনির হোসেন।

---

নোয়াখালীর হাতিয়া উপজেলার জোবায়ের। বাকি একজনের নাম-পরিচয় জানা যায়নি।

নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে ফেনী জেনারেল হাসপাতালে।

---

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্মাণ শ্রমিকদের বহন করা একটি পিকআপ ভ্যান ঢাকামুখী লেন ধরে ফেনী শহরের দিকে আসছিল। মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান সেটিকে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০:৩৭:০৪   ৫৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ভোলায় ১৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ভোলার উন্নয়নে নিবেদিত ‘ভোলা ডেভেলপমেন্ট ফোরাম’র ভোলা জেলা কমিটি গঠন
কক্সবাজারে ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন ভোলার কৃতি সন্তান ড. সফিকুল ইসলাম
ইলিশায় ৮ কেজি গাঁজাসহ চট্টগ্রামের যুবক গ্রেফতার
পায়ে হেঁটে ৩১ জেলা ঘুরে সাদিয়া সুলতানা এখন ভোলায়
ভোলা ও হাতিয়ায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১২ জন আটক, বিপুল পরিমাণ সিমেন্ট ও ইয়াবা জব্দ
ফেনীতে পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কায় মনপুরার ২জনসহ নিহত ৬
ভোলা জেলা ছাত্র ফোরাম চট্টগ্রাম এর দ্বী-বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠিত
বন্যায় দেশের ১১ জেলায় প্রায় ৪৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ১৩ জনের মৃত্যু



আর্কাইভ