চরসামাইয়া ১নং ওয়ার্ড সম্পাদকের বহিস্কার আদেশ প্রত্যাহার

প্রচ্ছদ » ভোলা সদর » চরসামাইয়া ১নং ওয়ার্ড সম্পাদকের বহিস্কার আদেশ প্রত্যাহার
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫



---

প্রেস বিজ্ঞপ্তি ॥

ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই মাতাব্বর এর বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে প্রমাণিত না হওয়ায় এই বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়। রোববার (১৬ ফেব্রুয়ারী) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোলা সদর উপজেলার সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই মাতাব্বরকে দল থেকে বহিস্কার করা হয়। পরে তদন্ত করে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রমাণিত না হওয়ায় বহিস্কার আদেশ প্রত্যাহার করে সাধারণ সম্পাদক পদে পুনবহাল করা হয়। এবং আব্দুল হাই মাতাব্বরকে ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়। দলকে সু-সংগঠিত এবং শক্তিশালী করার জন্য আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার জন্য বলা হয়।

বাংলাদেশ সময়: ১৬:২০:৩৫   ২৫৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


মাছ নেই, ঋণের জালে জেলেরা
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের মরদেহ ৩ দিন পর উদ্ধার
জমি বিরোধের জেরে মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগ
ভোলায় সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাতসহ আটক ৪ মাদক ব্যবসায়ী, মাদক ও অর্থ উদ্ধার
মানবিক পুলিশ মামুনকে সম্মাননা দিল পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা
ফেরি সার্ভিস চালু: নারায়ণগঞ্জের সঙ্গে ভোলার নৌপথে নতুন দুয়ার খুলল
ভোলায় নদীর পাড় ধসে নিখোঁজ রাকিবের লাশ ৪০ ঘণ্টা পর শনাক্ত, আমজাদকে উদ্ধারে অভিযান
নদীর পাড় ধসে নিখোঁজ হওয়া দুই যুবকের খোঁজে ঘটনাস্থল পরিদর্শন করলেন গোলাম নবী আলমগীর
ভোলায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী সা. উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মায়ানমারে পাচারের সময় ৬৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ