ভোলায় ড্রেজার-বাল্কহেডসহ আটক ৩৭

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় ড্রেজার-বাল্কহেডসহ আটক ৩৭
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫



---স্টাফ রিপোর্টার।।

ভোলার তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি ড্রেজার, ১২টি বাল্কহেডসহ ৩৭ জনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) রাতে অভিযান চালিয়ে ভোলার ভেদুরিয়া ও বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে তাদেরকে আটক করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায়, নদী ভাঙ্গনের অন্যতম কারণ হলো অবৈধভাবে বালু উত্তোলন। দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে এমন সংবাদের ভিত্তিতে ভোলার ভেদুরিয়া ও বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ৫টি ড্রেজার, ১২টি বাল্কহেডসহ ৩৭ জনকে আটক করা হয়।

পরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আহসান হাফিজ এর উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত ড্রেজার এবং বাল্কহেড ভোলা বিআইডব্লিউটিএ’র পরিদর্শকের নিকট হস্তান্তর করা হয় এবং আটককৃত ৩৭ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২:৫৮:৩০   ২৪৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


ভোলায় ডেঞ্জার জোনে ১৫ মার্চ থেকে সি-সার্ভেবিহীন নৌযান চলাচল বন্ধ
আওয়ামী লীগ নেতার নির্দেশে সরকারি মালামাল চুরি, তিন শিশুসহ আটক ৫
৩ দিন পর সেপটিক ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার, প্রবাসীর স্ত্রী পলাতক
বোরহানউদ্দিনে গাঁজাসহ একজন আটক
বোরহানউদ্দিনে স্বাক্ষরের জন্য তিন দিন ঘোরাঘুরি, কাজ সম্পন্ন করতে না পেরে ভোগান্তিতে সাংবাদিক
সরকারি ভ্যাকসিন বাণিজ্যে পকেট ভারী করছেন কর্মকর্তারা
ভোলায় রহস্যজনক এক নারীর মৃত্যু ॥ স্বজনের দাবী হত্যা
ভোলায় পূর্ব বিরোধের জেরে গৃহবধূকে কুপিয়ে জখম, স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ
লালমোহনে জ্বালানি তেলের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা ১০ হাজার
চাঁদা না দেওয়ায় যুবদলের কার্যালয়ে যুবলীগের হামলার অভিযোগ



আর্কাইভ