জেলা বিএনপির সম্মেলনকে স্বাগত জানিয়ে ইলিশায় বিএনপির শোডাউন

প্রচ্ছদ » ভোলা সদর » জেলা বিএনপির সম্মেলনকে স্বাগত জানিয়ে ইলিশায় বিএনপির শোডাউন
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

আগামী ১৭ই ফেব্রুয়ারী ভোলা জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্য ও স্বাগত জানিয়ে শোডাউন করেছে ভোলা সদর উপজেলার আওতাধীন পূর্ব ইলিশা ইউনিয়ন বিএনপি।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় উত্তর ভোলার উপ-শহর পরানগঞ্জ বাজার থেকে কয়েকশ মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের ১-৯টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করেন।

স্বাগত মিছিলে বিএনপির দলীয় বিভিন্ন স্লোগান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসহ প্লেকার্ড নিয়ে এ শোডাউনে অংশ নিয়েছে নেতাকর্মীরা।

শোডাউনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ জাহের, সিনিয়র সহ-সভাপতি সিরাজ সিকদার, সহসভাপতি নুরে আলম, পাটোয়ারী, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান হাজারী, ত্রাণ পূর্ণবাসন সম্পাদক তারেক সিকদার, কোষাধক্ষ্য মাহে আলম, ইউনিয়ন বিএনপি নেতা সামিম আল মামুন, ইউনিয়ন ছাত্রদল সভাপতি জিয়াউর রহমান ফরাজী, সাধারণ সম্পাদক মোঃ সুমনসহ ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা বিএনপির সম্মেলনকে স্বাগত জানিয়ে ইলিশায় বিএনপির শোডাউন।

বাংলাদেশ সময়: ১৯:২৩:৩৮   ৪২৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
ভোলা’স চিলড্রেন প্রতিবন্ধী স্কুলে ইনক্লুসিভ প্যারা স্পোর্টস টুর্নামেন্ট অনুষ্ঠিত
ভোলায় ‘গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা’ শীর্ষক সুজনের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
ভোলায় পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী পুষ্টি মেলা
ভোলায় ৮ শিক্ষক পদোন্নতি পেয়ে হলেন অধ্যাপক ও সহযোগী অধ্যাপক
৯৫ দিন পর মুক্তি পেলেন ভারতের কারাগারে থাকা ভোলার ১৯ জেলে
ভোলা টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়শনের নির্বাচন অনুষ্ঠিত
ভোলা সদর পৌর শাখার তাঁতীদলের কমিটি গঠন
ভোলার ছেলে মিজানুর রহমানের বিশেষ এওয়ার্ড লাভ
ভোলায় এনসিপির নবগঠিত কমিটি স্থগিতের দাবি



আর্কাইভ