ভোলায় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা ‘পরিবর্তন মানবতার স্কুল’ উদ্বোধন

প্রচ্ছদ » ভোলা সদর » ভোলায় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা ‘পরিবর্তন মানবতার স্কুল’ উদ্বোধন
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫



---

তানজিল হোসেন ॥

ভোলাবাসীর প্রাণের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা’। এই স্বেচ্ছাসেবী সংগঠনটি দীর্ঘদিন যাবত সমাজের অবহেলিত জনগোষ্ঠীর স্বার্থে কাজ করে যাচ্ছে এবং একই সঙ্গে নতুন পথের নতুন যাত্রা শুরু করলো পরিবর্তন মানবতার স্কুলের মাধ্যমে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টার সময় বাপ্তা চরপোটকা গুচ্ছগ্রাম ৬নং ওয়ার্ডে পরিবর্তন মানবতার স্কুল নামক স্কুলটি উদ্বোধন করা হলো। বাপ্তা চরপোটকা গুচ্ছগ্রাম কলনীতে অসংখ্য শিশু শিক্ষা থেকে বঞ্চিত। বঞ্চিত শিশুদের শিক্ষার আওতায় আনতে জোড়ালো ভাবে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা।

পরিবর্তন মানবতার স্কুল উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপদেষ্টা আলতাজের রহমান ডিগ্রি কলেজের (বাংলা) প্রভাষক মোঃ আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর চরপোটকা ১৩২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন, গুচ্ছগ্রাম কলনীর সভাপতি কমান্ডার হারুন’সহ প্রমূখ।

পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্যে অতিথিবৃন্দরা বলেন, “শিক্ষা এমন একটি দক্ষতা, যা একজন মানুষকে কেবল জীবিকা অর্জন করতেই শেখায় না, জীবনকে কীভাবে বাঁচতে হয় তাও শেখায়।” অর্থাৎ শিক্ষা শুধু জ্ঞান অর্জন নয়, এটি আত্ম-আবিষ্কার বৃদ্ধির একটি যাত্রা। এটি আমাদের মনকে গঠন করে, আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং অন্তহীন সম্ভাবনা গুলিকে আনলক করার ক্ষমতা রাখে।

পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার সভাপতি নেওয়াজ শরীফ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজকের শিশুরা আগামি দিনের ভবিষ্যৎ, এই শিশুরাই একদিন দেশ পরিচালনার দ্বায়িত্ব নিবে, প্রতিটি শিশুর মাঝেই সুপ্ত প্রতিবা লুকিয়ে থাকে আমরা সমাজের সচেতন মানুষরা যদি ইকটু সচেতন হয়ে এই অবহেলিত এবং শিক্ষা থেকে ঝরে পড়া শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করে তাদের সুপ্ত প্রতিবার বিকাশ ঘটাতে পারি তাহলে ভবিষ্যতে আমরা একটি মাদক, সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার আশা করতে পারি। শুধু দুই একটি সেচ্ছাসেবী সংগঠন দায়িত্ব নিলে হবে না তাদের পাশাপাশি সকল সচেতন মানুষকে সেচ্ছাসেবী সংগঠন গুলিকে সর্বাত্মক সহায়তা করার আশাব্যাক্ত করেন। উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক এবং অধ্যক্ষবৃন্দদের উপস্থিত থাকায় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিবর্তন মানবতার স্কুল উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সংস্থাটি দায়িত্বরত সকল সদস্যবৃন্দগণ।

বাংলাদেশ সময়: ১৯:১৩:০৩   ৩১৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


ভোলা সদর আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু
ভোলা ও চরফ্যাশনে বিএনপি ও ইসলামি আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান
ভোলায় প্রতীক পেলেন ২৪ প্রার্থী, আচরণবিধি মানতে ডিসির কঠোর নির্দেশনা
ভোলায় তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা
ভোলায় ঘুমন্ত স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী
উপকূলে কমেছে পরিযায়ী পাখির আশ্রয়স্থল
ভোলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ-এর ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভোলায় ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন
ভোলার মেঘনায় ডাকাত আতঙ্ক, মুক্তিপণ-হামলার ভয়ে নদী ছাড়ছেন জেলেরা
লোনের টাকায় মাথা গুজার ঠাই পুড়ে ছাই



আর্কাইভ