বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল সদর উপজেলার আহবায়ক কমিটি গঠন

প্রচ্ছদ » ভোলা সদর » বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল সদর উপজেলার আহবায়ক কমিটি গঠন
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল ভোলা সদর উপজেলা শাখার কমিটি শুক্রবার দুপুর ১২টায় ঘোষণা করা হয়েছে। কমিটিতে আব্দুস সহিদ তালুকদারকে আহবায়ক ও মোঃ হাসান মাহমুদ তানভীর মুনশিকে সদস্য সচিব করে ২২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ নাগরিক প্রজন্ম দল ভোলা জেলা কমিটির আহবায়ক মোহাম্মদ আরিফ মাতাব্বর ও সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম হোসেনের যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিতে যুগ্ম আহবায়ক পদে তাজউদ্দীন আহমেদ হারুন তালুকদার,মোঃ কামরুল হাসান,জহিরুল ইসলাম ভুট্টোকেসহ ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ৯১ দিনের জন্য ঘোষণা করা হয়। এ সময় বক্তব্য রাখেন, জেলা আহ্বায়ক মোহাম্মদ আরিফ মাতাব্বর, মোঃ ইব্রাহিম হোসেন, জেলা যুগ্ম আহবায়ক মোহাম্মদ লোকমান হোসেন, ভোলা সদর উপজেলা শাখার আহবায়ক আব্দুস সহিদ তালুকদার, সদস্য সচিব তানভীর হোসেন মুন্সি ও মিরাজ হোসেন প্রমূখ। বক্তাগণ দলীয় কর্মকা-ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান। যাতে আগামী দিনে জাতীয়তাবাদী দল বিএনপিকে আরো শক্তিশালী করে গড়ে তোলা যায়। এ সময় নবনির্বাচিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ সকলেই ভোলা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর ও সদস্য সচিব আলহাজ্ব মোহাম্মদ রাইসুল আলমসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য বিনীতভাবে আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯:১১:১৭   ৩২০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নৌবাহিনী প্রস্তুত: ভোলায় নৌ-প্রধান
ভোলায় আগামীতে আর কাউকে দস্যু হতে দিয়েন না: ব্যারিস্টার পার্থ
নামসর্বস্ব দলের ১৭ প্রার্থী, নানা প্রশ্ন
ভোট আসে, ভোট যায়: ভাগ্যের পরিবর্তন হয়না মানতাদের
ভোলার উন্নয়নের জন্য আমাকে কাজ করার সুযোগ দিন: ব্যারিস্টার পার্থ
ভোলার ১৩১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় থাকবে কোস্টগার্ড ও বিজিবি
বিএনপি হচ্ছে একটি নারীবান্ধব দল: নয়ন
শান্তিপূর্ণ ভোটের আহ্বানে ভোলায় মুক্তিযোদ্ধাদের ট্রাক শোভাযাত্রা
ভোলায় ইশারা ভাষা দিবস পালিত
ভেলুমিয়ায় ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামীর কর্মীদের মারামারি, আহত ৪



আর্কাইভ