প্রথম অধ্যায় শেষ, সংলাপের মাধ্যমে শুরু হলো সরকারের দ্বিতীয় অধ্যায়: প্রধান উপদেষ্টা

প্রচ্ছদ » জাতীয় » প্রথম অধ্যায় শেষ, সংলাপের মাধ্যমে শুরু হলো সরকারের দ্বিতীয় অধ্যায়: প্রধান উপদেষ্টা
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫



---

আজকরে ভোলা রিপোর্ট।।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের ছয় মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো।

শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। আসরের নামাজের বিরতি চলাকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা জানান। এর আগে বিকেল তিনটার দিকে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়।

প্রেস সচিব বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু হয়েছে। বলা যায়, এটা প্রস্তুতিমূলক সভা।

তিনি বলেন, ড. ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের আজকের মিটিংয়ে ২৬টি দল ও জোটের ১০০ জনের মতো রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। মিটিং এখনও চলমান আছে। মিটিংয়ে যতগুলো পার্টিকে আমরা ইনভাইট করেছি তারা সবাই এসেছেন। বিএনপির নেতৃত্ব দিচ্ছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং জামায়াতের নেতৃত্ব দিচ্ছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শফিকুল আলম বলেন, মিটিংয়ে প্রধান উপদেষ্টা দীর্ঘসময় বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, প্রথম ছয় মাস অন্তর্বর্তী সরকারের জন্য প্রথম ইনিংস বা অধ্যায় ছিল। আজকের বৈঠকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এসময় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন, আমরা যে দেশ গড়তে যাচ্ছি, তাতে পুরো দেশ এবং বিশ্বের সমর্থন আছে। বড় বড় দেশ আমাদেরকে বলেছে তোমাদের কী চাই, আমরা তোমাদের পাশে আছি। অন্তর্বর্তী সরকারের প্রতি ইউনাইটেড নেশনসেরও পুরো সমর্থন আছে।

বাংলাদেশ সময়: ১৮:৩৫:৩১   ২১৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


কেউ যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: আহ্বান প্রধানমন্ত্রীর
বিচার শেষ না হলে আ’লীগের রাজনীতির সুযোগ নেই: সংসদে আন্দালিভ রহমান পার্থ
ভোলায় বড় সড়ক প্রকল্পসহ একনেকে ১৩ হাজার ৪৪৫ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন
ডিএফপি’র আয়োজনে আঞ্চলিক/স্থানীয় পত্রিকার সম্পাদকদের নিয়ে অবহিতকরণ সভা
এমন কোনো লোভ ছিল না, যেটা শেখ হাসিনা আমাকে দেখাননি: স্পিকার মেজর অব. হাফিজ
লালমোহনে স্পিকার মেজর হাফিজ; সেতু ও মেডিক্যাল কলেজ বাস্তবায়নের ঘোষণা
যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় সমঝোতা হয়নি: জেডি ভ্যান্স
বিনামূল্যে স্কুল ড্রেস পাবে প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থী: প্রধানমন্ত্রী
ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক: সংসদে প্রধানমন্ত্রী
ইরানের ১০ দফা প্রস্তাবে ‘নীতিগত’ সম্মতি যুক্তরাষ্ট্রের



আর্কাইভ