জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না: পার্থ

প্রচ্ছদ » জাতীয় » জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না: পার্থ
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫



---

আজকের ভোলা রিপোর্ট ॥

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টার পরে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি।

পার্থ বলেন, বৈঠকে ছোট ছোট অ্যাডভাইস দেওয়া হচ্ছে। নির্বাচন কবে হবে, কোন কোন দল তাড়াতাড়ি নির্বাচন চায়। আমরা বলেছি যে, আমরা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না।

তিনি বলেন, সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদে একটা মারামারি হওয়ার শঙ্কা আছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। গ্রাউন্ড রিয়েলিটি আলাদা। আওয়ামী লীগকে গ্রাউন্ড রিয়েলিটিতে অনেকে মানে না, মেনে নেবে না। এই সন্ত্রাস যেন না হয়, স্থিতিশীল যেন থাকে। কোনো ধরনের সংস্কারের জন্য যেন জাতীয় নির্বাচন বিলম্বিত না হয়, সে বিষয়ে আমাদের তরফ থেকে বলেছি।

তিনি বলেন, অনেক রাজনৈতিক দল আবার চেয়েছে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে ভালো হবে।

বাংলাদেশ সময়: ১৮:৩১:৫৮   ২৬৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


ইসলামী আন্দোলনকে বাদ দিয়েই জরুরি বৈঠকে ১০ দলের শীর্ষ নেতারা
শীতে কাঁপছে গোটা দেশ
বাংলাদেশের কোয়ান্টাম-প্রুফ ডিজিটাল ভবিষ্যৎ অন্বেষণ করতে জাপানি নিরাপত্তা বিজ্ঞানীর সাথে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বৈঠক
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন
মুসলিম বিশ্বের বৃহত্তম জানাজা বেগম খালেদা জিয়ার
যতদূর চোখ যায় মানুষ আর মানুষ
মায়ের কফিনের পাশে বসে কোরআন তেলাওয়াত তারেকের
প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে ঢাকায় সর্বস্তরের মানুষের ঢল
‘আমার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য’



আর্কাইভ