ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার, আরো কর্মী নিতে আমিরাতের প্রতি ড. ইউনূসের আহ্বান

প্রচ্ছদ » জাতীয় » ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার, আরো কর্মী নিতে আমিরাতের প্রতি ড. ইউনূসের আহ্বান
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫



---আজকের ভোলা রিপোর্ট।।

বাংলাদেশী নাগরিকদের ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আরো কর্মী নিতে সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

দুবাইয়ে দু’দিনব্যাপী ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে অংশ নেয়ার পাশাপাশি দেশটির বেশ কয়েকজন মন্ত্রীর সাথে বৈঠককালে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ‘এ সময় বৈঠকগুলোতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বাণিজ্য ও ব্যবসার সম্প্রসারণ, চট্টগ্রাম বন্দরে আমিরাতি বিনিয়োগ পরিকল্পনা এবং ক্রীড়া ও শিক্ষা খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার উদ্যোগ নিয়েও আলোচনা করা হয়।’

তিনি জানান, ‘আমিরাতি কোম্পানিগুলোকে তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জেয়ৌদি এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করলে ড. ইউনূস আমিরাতি ব্যবসার জন্য একটি বিশেষ শিল্পপার্ক স্থাপনের বিষয়ে নীতিগত সম্মতি দেন।’

অন্তর্বর্তী সরকারপ্রধান আমিরাতের বাণিজ্যমন্ত্রীকে বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের কোম্পানিগুলো বাংলাদেশকে একটি ‘হালাল পণ্য উৎপাদন কেন্দ্র’ হিসেবে গড়ে তুলতে পারে, যেখানে কম খরচে শ্রমসুবিধা পাওয়া যাবে।’

এ সময় আমিরাতের বাণিজ্যমন্ত্রী প্রধান ‍উপদেষ্টাকে বলেন, ‘আগামী কয়েক মাসের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফর করতে চান।’

সফরে প্রধান উপদেষ্টার সাথে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদ।

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে অংশ নেয়া শেষে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুবাই বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমদ বেলহৌল আল ফালাসি।

বাংলাদেশ সময়: ২০:০১:৫৩   ৩০৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
ইলিশের দাম আকাশছোঁয়া, উৎপাদনে টানা পতন
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা: সংসদে প্রধানমন্ত্রী
সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী পার্থ
নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে: স্পিকার
চাঁদাবাজ-সন্ত্রাসী, ঘুষখোরদের তালিকা তৈরির জন্য ডিসি-এসপিকে মন্ত্রীর নির্দেশ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর



আর্কাইভ