তজুমদ্দিনে সেচ দেওয়াকে কেন্দ্র করে একাধিকবার বৃদ্ধকে পিটিয়ে জখম করার অভিযোগ

প্রচ্ছদ » অপরাধ » তজুমদ্দিনে সেচ দেওয়াকে কেন্দ্র করে একাধিকবার বৃদ্ধকে পিটিয়ে জখম করার অভিযোগ
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫



---স্টাফ রিপোর্টার।।

ভোলার তজুমদ্দিনে পুকুরের সেঁচের পানি পাশবর্তী সুপারি বাগানে দেওয়াকে কেন্দ্র করে মো.এন্তাজ হাওলাদার (৬৩) নামের এক প্রতিবন্ধী বৃদ্ধ’কে একাধিকবার পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নাদর হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর ভাবে আহত হন এন্তাজ হাওলাদার (৬৩) ও এ ঘটনায় মোঃ নিরব হাওলাদার-(৩৫) কেও মারধর করেন অভিযুক্তরা।

এ বিষয়ে ভুক্তভোগী এন্তাজ হাওলাদার অভিযোগ করে বলেন, আমাদের এক’ই বাড়ির আলম সর্দারের ছেলে হাবিবুল্লাহ হাওলাদার গংরা আমাদের বাড়ির এজমালি পুকুরের মাছ ক্রয় করে মাছ ধরার জন্য গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) মেশিনের মাধ্যমে সেচ কাজ শুরু করে।পুকুরের পাশে আমাদের একটি সুপারির বাগান রয়েছে। ওই পুকুরের সেচের পানি আমার সুপারি বাগানে দিতে প্রতিপক্ষকে হাবিবুল্লাহ গংদের অনুরোধ করি। কিন্তু বুধবার (৫ ফেব্রুয়ারী) সকালে ফজরের নামাজ শেষে পুকুরের পারে গিয়ে দেখি তারা পানি অন্য জায়গায় দিয়েছেন। আমি এই বিষয়ে স্বাভাবিক ভাবে প্রতিপক্ষকে জিজ্ঞাসা করলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এক পর্যায়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি হলে হাবিবুল্লাহ হাওলাদার গংরা তাদের পাশে থাকা বাশের লাঠি হাতে নিয়া আমাকে হত্যার উদ্দেশ্যে মারধর ও এলোপাতাড়ি কিল ঘুষি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে।

তিনি আরো বলেন, এ ঘটনায় আমি বাদী হয়ে গত (১০ ফেব্রুয়ারী) মোকাম তজুমদ্দিন বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। পরে (১৩ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার এ বিষয়ে হাবিবউল্লাহ হাওলাদার গংদের কাছে একটি নোটিশ আসলে তারা রাগান্বিত হয়ে আইয়ুব, নান্নু, কালাম, নিরব, মাকসুদ আমাকে ডেকে নিয়ে প্রকাশ্যে দেশীয় অস্ত্রসস্ত্র ও রড দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে আমাকে গুরুতর ভাবে আহত করে এবং মামলা উঠানোর জন্য বিভিন্ন ভয়ভীতি দেখায়। বর্তমানে আমি চিকিৎসাধীন অবস্থায় রয়েছি। হাবিবুল্লাহ গংরা আমাকে গুরুতর ভাবে আহত করে উল্টো তজুমদ্দিন থানায় আমার পরিবারের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে।

এ বিষয়ে ভুক্তভোগী এন্তাজ হাওলাদারের স্ত্রী জানান, আমার স্বামী সুস্থ হলে’ই এ ঘটনার বিষয়ে আমরা আবারও আইনের সহযোগিতা নেব।

এ বিষয়ে অভিযুক্তদের কাছে জানতে চাইলে, তাদের কারো সঙ্গে কোনো ভাবে’ই যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার অভিযোগ করলে খতিয়ে দেখে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:৪৩:১৭   ২৭২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় আলোচিত সেই ধর্ষণের ঘটনার ৬ দিন পর এক আসামী গ্রেফতার, মূল আসামীরা অধরা জনমনে ক্ষোভ
বোরহানউদ্দিনের চাচড়ায় জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ
ভোলায় ঘুমন্ত স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী
বোরহানউদ্দিনে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টায় প্রবাসী গ্রেপ্তার
চরফ্যাশনে পেট্রোল পাম্পকে এক লাখ টাকা জরিমানা, অবৈধ কয়লার কারখানা ধ্বংস
ভোলার সম্ভাবনা কবে কাজে লাগবে
মনপুরায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মনপুরায় প্রেমিককে বেঁধে রেখে, প্রেমিকাকে রাতভর ধর্ষণ স্থানীয় দুই নেতার
লালমোহনে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
লালমোহনে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ: স্বামী পলাতক



আর্কাইভ