ভোলায় ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে মোবাইল কোর্ট: ডিবির জালে গ্রেফতার ৩ জন

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে মোবাইল কোর্ট: ডিবির জালে গ্রেফতার ৩ জন
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫



---স্টাফ রিপোর্টার।।

ভোলায় আয়কর অফিসের ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন উপজেলার বাজারে করা হতো অভিযান। সে অভিযানে পরিচালনা করে ব্যবসায়ীদের থেকে টাকা হাতিয়ে নেয়া হতো। অবশেষে ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার অভিযোগে জরিমানা করার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে ভোলা জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

এরা হলেন, ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরান শুভ (২২) চর গোয়ালীয়া মনপুরা, বাবুল হাওলাদার চালক বোরহানউদ্দিন হাসাননগর ইউনিয়ন ও আনসার সদস্য হারুন উর রশীদ (৪৩) বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের বাসিন্দা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ভোলা পুলিশ সুপার কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, ফেসবুকে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত একটি পোস্ট দেখে ডিবি পুলিশের টিম। পরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বোরহানউদ্দিন ও লালমোহন উপজেলা থেকে ভুয়া ম্যাজিস্ট্রেটসহ ওই দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মোবাইল কোর্ট পরিচালনার একটি ভুয়া অনুমতিপত্র, আইডি কার্ড ও জরিমানা করার কাগজপত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ভূয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে।

বাংলাদেশ সময়: ১৯:২৬:৫৭   ৫৩০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


বোরহানউদ্দিনে দুধ দিয়ে গোসল করে “জুয়া খেলা” ছাড়ার ঘোষণা যুবকের
মনপুরায় সন্তানের সামনে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গৃহবধূর পিতাকে কুপিয়ে জখম, প্রধান আসামী আটক
লালমোহনে ৪ সন্তানের জননীর ‘রহস্যজনক’ আত্মহত্যা
ভোলায় ৩০ পিচ ইয়াবাহ একজন আটক
ভোলায় এক ভারতীয় নাগরিক আটক
বোরহানউদ্দিনের অলিগলিতে ভুয়া ডেন্টিস্টদের দৌরাত্ম্য, বিপাকে মানুষ
ভোলায় ব্যবসায়ীর জমি দখলের পাঁয়তারা: ঘর ভাঙচুর ও মালামাল লুট, থানায় অভিযোগ
চরফ্যাশনে চালের জন্য চেয়ারম্যানকে বিএনপি নেতার মারধর
তজুমদ্দিনে যৌথ অভিযানে বিপুল পাঙ্গাসের পোনা ও জাটকা ইলিশ আটক
বোরহানউদ্দিনে স্ত্রীর জমি দখলের চেষ্টা, স্বামীর নির্যাতনে চার হাত-পা ভাঙার অভিযোগ



আর্কাইভ