সেনা সদস্য আনোয়ারকে গ্রেফতার করে শাস্তির দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

প্রচ্ছদ » অপরাধ » সেনা সদস্য আনোয়ারকে গ্রেফতার করে শাস্তির দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় চ্যানেল এস ও দৈনিক দেশের কন্ঠ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ও ভোলা স্কয়ার মেডিকেল সার্ভিসেস সেন্টারের চেয়ারম্যান মুনছুর আলম এর উপর সন্ত্রাসী সেনা সদস্য আনোয়ারের বর্বরোচিত হামলা ও টাকা ছিনতাই এর প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার সকাল ১০টায় জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে প্রদান আসামি আনোয়ার সহসকল আসামীদের, গ্রেফতার এবং শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় সাংবাদিক সংস্থা, কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

---

মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক কেন্দ্রীয় পরিষদের সভাপতি মমিনুর রশিদ শাহীন, মহাসচিব কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী আল মামুন, সাংগঠনিক সম্পাদক হাসান সর্দার জুয়েল সহ সকল নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দরা বলেন ভোলায় জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সাধারণ সম্পাদক মোঃ মনছুর আলমের প্রতি সেনা সদস্য সন্ত্রাসী আনোয়ার হত্যাচেষ্টা ও ছিনতাই করে এর প্রতিবাদে বিভিন্ন মহলের নিন্দা ও মানববন্ধন করে এবং সেনা সদস্য সন্ত্রাসী আনোয়ারকে প্রদান আসামি করে ভোলা সদর থানায় হত্যা চেষ্টা ও ছিনতাই মামলা হয়েছে মামলা নং-৬/২৫ কিন্তু মামলা হওয়া সর্তেও এখন পর্যন্ত কেনো আসামিকে পুলিশ আটক করতে পারেনি। তাই অতি বিলম্বে আসামিদের গ্রেফতার করে শাস্তির দাবিতে মানববন্ধন করে।

বাংলাদেশ সময়: ১৬:৫০:৩৯   ২৯৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


কুকরি-মুকরি চরে ছুটছেন পর্যটক, উপকূলের অর্থনীতিতে পরিবর্তন
৯৫ দিন পর মুক্তি পেলেন ভারতের কারাগারে থাকা ভোলার ১৯ জেলে
তজুমদ্দিনে বিষ প্রয়োগ করে মাছ শিকার দলের পাঁচ সদস্যকে আটক করে মোটা অংকের ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
পিতা ও পুত্রকে আটকে রেখে নির্যাতন: পুলিশের সহযোগীতায় উদ্ধার আটক-৩
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অটোরিকশা ও গাঁজাসহ আটক-২
ভোলায় লঞ্চযাত্রীকে চোখ বেঁধে অপহরণ: খুঁজে পেতে পরিবারের আহাজারি
ঢাকা যাত্রাবাড়ী থানার মামলায় ভোলায় আ’লীগ নেতা রাসেল খা গ্রেপ্তার
আইনের তোয়াক্কা নেই: বোরহানউদ্দিনে অগ্রক্রয়কৃত জমিতে অবৈধ দখলের চেষ্টা অব্যাহত
ধনিয়ায় পৈত্রিক সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, আহত ৪
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড



আর্কাইভ