ভোলায় দিন ব্যাপি পিঠা মেলা অনুষ্ঠিত

প্রচ্ছদ » জেলা » ভোলায় দিন ব্যাপি পিঠা মেলা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ প্রতিপাদ্য নিয়ে তরুণ্যের উৎসব উপলক্ষে ভোলায় দিনব্যাপী পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারী) সকালে জাতীয় মহিলা সংস্থা ভোলা জেলা কার্যালয়ের সামনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: রাজিবুল ইসলাম।

এই হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী পিঠা-পুলিকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে এবং পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে আনতেই ভোলাতে দিনব্যাপী জমজমাট পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো শাহ এমরান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন লালসূর্যের সম্পাদক মোতাছিন বিল্লাহ, চ্যানেল২৪ জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, সেলাই প্রশিক্ষক খালেদা আক্তার প্রমুখ।

---

পিঠা উৎসবে মহিলা সংস্থার বিভিন্ন ট্রেডে অংশ নেয়া প্রশিক্ষনার্থীরা ও ক্ষুদ্র উদ্যোক্তা তাদের নিজস্ব সৃজনশীলতায় তৈরি পিঠার পসরা নিয়ে হাজির হয়েছেন। চিতই, পাটিসাপটা, নকশী পিঠা, বেনীচাপ, ভাজাপুলি পিঠা, রসবড়া পিঠা, সুন্দরী পিঠাসহ ২৭ পদের নানা বাহারি পিঠার সম্ভার দেখে দর্শনার্থীরা মুগ্ধ হচ্ছেন।

---

আয়োজকরা জানান, শীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী উৎসব পিঠা উৎসব। আজকাল এই পিঠার উৎসব হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের মাঝে এই পিঠা পুলি পরিচয় করিয়ে দিতে এমন ব্যাতিক্রম উৎসবের আয়োজন। পিঠাপুলির আমেজ সকলের মাঝে ছড়িয়ে দিতে নারী মহিলা সংস্থার প্রশিক্ষনার্থী ও উদ্যোক্তাদের অংশগ্রহণে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। যেখানে দেখা মিলছে দেশের ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা।

নগরায়নের প্রভাবে এই পিঠা উৎসব হারিয়ে যেতে বসেছে। তাই এই আয়োজনের মধ্যে দিয়ে নতুন প্রজন্ম নতুন নতুন পিঠার সাথে পরিচয় হতে পেরেছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৪০   ২০৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জেলা’র আরও খবর


ভোলার মেঘনায় ডাকাত আতঙ্ক, মুক্তিপণ-হামলার ভয়ে নদী ছাড়ছেন জেলেরা
লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জলাতঙ্কের ভ্যাকসিন, উৎকণ্ঠা
মনপুরায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মনপুরায় প্রেমিককে বেঁধে রেখে, প্রেমিকাকে রাতভর ধর্ষণ স্থানীয় দুই নেতার
বিএনপি সকল দুঃসময়েই হিন্দুদের নিরাপত্তা বিধানে কাজ করে থাকে: মেজর অব: হাফিজ
ভোলায় বন্ধন ক্লিনিকে প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
ভোলা-৩ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মোঃ ফজলে রাব্বির মাঠ পরিদর্শন
ভোলার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ
ভোলায় ২৪-এর যোদ্ধাদের ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরন



আর্কাইভ