তজুমদ্দিনে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে ২ যুবক নিহত

প্রচ্ছদ » অপরাধ » তজুমদ্দিনে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে ২ যুবক নিহত
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫



---তজুমদ্দিন প্রতিনিধি।।

ভোলার তজুমদ্দিনে গরু চুরি করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাতে তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, তজুমদ্দিনের বালিয়া কান্দি গ্রামের বাসিন্দা মো. নয়ন (২৬) এবং বোরহানউদ্দিন উপজেলার খাসমহল এলাকার বাসিন্দা আমির হোসেন (২৭)। তারা পেশাদার গরু চোর বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নয়ন ও আমির হোসেন ভূঁইয়া বাড়ির বাসিন্দা খালেকের গোয়ালঘরে গরু চুরির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় গরুর মালিক খালেক বিষয়টি টের পেয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে বাড়ির ও আশপাশের অন্যান্য লোকজন বেরিয়ে নয়ন ও আমির হোসেনকে ধাওয়া দিয়ে বাড়ির দরজায় গিয়ে তাদের আটক করেন। পরে দুজনকে আটকের পর বেঁধে বেধড়ক মারধর করেন স্থানীয়রা। মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই নয়ন ও আমির হোসেনের মৃত্যু হয়।

ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নয়ন ও আমির হোসেন গরু চুরি করতে গিয়েছিল। পরে স্থানীয়রা তাদেরকে ধরে গণধোলাই দিয়েছে এবং ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৩৭:২১   ৩৪৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


মনপুরায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মাণে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মনপুরায় প্রেমিককে বেঁধে রেখে, প্রেমিকাকে রাতভর ধর্ষণ স্থানীয় দুই নেতার
লালমোহনে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী আটক
লালমোহনে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ: স্বামী পলাতক
অস্বাস্থ্যকর পরিবেশে রুটি তৈরির দায়ে লালমোহনে বেকারি মালিককে জরিমানা
ভোলায় বন্ধন ক্লিনিকে প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
চরফ্যাশনে দানকৃত জমিতে ৩৫ বছর পর স্কুল ঘর নির্মাণ নিয়ে উত্তেজনা
ভোলায় বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা
লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেলেন অপহৃত ৪ জেলে
ভোলায় ভুল রক্ত পুস করায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্লিনিকে হামলা



আর্কাইভ