দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ১নং রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রচ্ছদ » ভোলা সদর » দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ১নং রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা
বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ১নং রাজাপুর ইউনিয়ন দক্ষিণ ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। (১১ ফেব্রুয়ারি) মঙ্গলবার ভোলা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল রাসেলের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়েছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল ভোলা সদর উপজেলার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ভোলা সদর উপজেলাধীন ১নং রাজাপুর ইউনিয়ন ছাত্রদল দক্ষিণ দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। অতি শীঘ্রই উক্ত ইউনিটের নতুন কমিটি গঠন করা হবে।

এক সুত্রে জানা যায় গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ভোলা সদর, ১নং রাজাপুর ইউনিয়নে ছাএদলের সাবেক সভাপতি রুবেলের নেতৃত্বে এক দল কথিত ক্যাডাররা দলীয় নাম ও পদপদবী ব্যাবহার করে বিভিন্ন চাঁদা বাজি লুটতরাজ করে আসছে, তারই ধারাবাহিকতায় গত (৭ ফেব্রুয়ারী) শুক্রবার রাজাপুর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন যুবদল নেতা লাহাউদ্দিন সরকার, ৮নং ওয়ার্ড বিএনপি সেক্রেটারি রুহুল আমিন মাতব্বর সহ আরও ৪/৫জন এর উপর অতর্কিত হামলা চালায়, এতে তারা গুরুতর আহত হয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি হোন। উক্ত ঘটনায় দলিয় ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায়, ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, ভোলার সদর থানা সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, কৃষকদলের সাধারণ সম্পাদক আবু রায়হান তসলিম, ১নং রাজাপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি শাহজাহান ব্যাপারী, সাধারণ সম্পাদক ফিরোজ আক্তার রুমিসহ জেলা থানা ইউনিয়ন বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয় ভোলা সদর উপজেলা ছাত্রদল।

বাংলাদেশ সময়: ১৯:২৬:১০   ৩২৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ভোলা সদর’র আরও খবর


এমপি নয়ন কেন্দ্রীয় যুবদলের সম্পাদক হওয়ায় মনপুরায় যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ
ভোলায় তোফায়েল আহমেদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল
ভোলায় দরিদ্র পরিবারের স্বাবলম্বিতায় মুরগি পালন সহায়তা উপকরণ বিতরণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভোলায় কোস্ট ফাউন্ডেশনের মানববন্ধন
ভোলায় বসতঘরে হামলা-ভাঙচুর, গৃহবধূকে মারধরের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে
ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী শাশুড়ী পলাতক
ভোলায় তরুণীকে রাতভর গণধর্ষণ: গ্রেফতার-৩
ভোলায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
ইয়ুথ রেড ক্রিসেন্ট, ভোলা ইউনিটের নতুন নির্বাহী কমিটি গঠন
ভোলায় সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের সুস্থতা কামনায় জেলা বিএনপি’র দোয়া মাহফিল



আর্কাইভ