ভোলায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ব্যবসায়ীকে অর্থদন্ডসহ পলিথিন জব্দ

প্রচ্ছদ » অপরাধ » ভোলায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ব্যবসায়ীকে অর্থদন্ডসহ পলিথিন জব্দ
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫



---

স্টাফ রিপোর্টার ॥

ভোলা জেলার সদর উপজেলায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পরিচালিত অভিযানে মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক ও মোঃ জয়নুল আবেদীন। পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়ার প্রসিকিউশনে পরিচালিত মোবাইল কোর্ট ভেলুমিয়া বাজারে অবস্থিত মেসার্স আফ্রিদী স্টোর এর মালিক মোঃ খোকনকে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রি ও মজুদের অপরাধে নগদ ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন এবং তার দোকানে থাকা প্রায় ২০৮ কেজি পলিথিন জব্দ করেন এবং একই অপরাধে একই এলাকার মেসার্স নাঈম স্টোরের মালিক মোঃ জাকির হোসেনকে নগদ ১ হাজার টাকা অর্থদন্ডসহ তার দোকানে থাকা প্রায় ৩ কেজি পলিথিন জব্দ করেন। এ সময় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে জনসচেতনতা মূলক লিপলেট বিতরণ করে পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়। বিকাল সারে ৪টা থেকে প্রায় ৬টা পর্যন্ত চলা মোবাইল কোর্টকে আইনশৃঙ্খলা রক্ষার কাজে সার্বিক সহযোগিতা করেন ভোলা সদর থানার একদল পুলিশ সদস্য।

বাংলাদেশ সময়: ২৩:১১:১৩   ৩৫৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অপরাধ’র আরও খবর


কুকরি-মুকরি চরে ছুটছেন পর্যটক, উপকূলের অর্থনীতিতে পরিবর্তন
৯৫ দিন পর মুক্তি পেলেন ভারতের কারাগারে থাকা ভোলার ১৯ জেলে
তজুমদ্দিনে বিষ প্রয়োগ করে মাছ শিকার দলের পাঁচ সদস্যকে আটক করে মোটা অংকের ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ
পিতা ও পুত্রকে আটকে রেখে নির্যাতন: পুলিশের সহযোগীতায় উদ্ধার আটক-৩
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অটোরিকশা ও গাঁজাসহ আটক-২
ভোলায় লঞ্চযাত্রীকে চোখ বেঁধে অপহরণ: খুঁজে পেতে পরিবারের আহাজারি
ঢাকা যাত্রাবাড়ী থানার মামলায় ভোলায় আ’লীগ নেতা রাসেল খা গ্রেপ্তার
আইনের তোয়াক্কা নেই: বোরহানউদ্দিনে অগ্রক্রয়কৃত জমিতে অবৈধ দখলের চেষ্টা অব্যাহত
ধনিয়ায় পৈত্রিক সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষ, আহত ৪
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড



আর্কাইভ